শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালার ইউপি নির্বাচনে এই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী
প্রথম পাতা » খাগড়াছড়ি » দীঘিনালার ইউপি নির্বাচনে এই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী
শুক্রবার ● ২৬ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীঘিনালার ইউপি নির্বাচনে এই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নারী প্রার্থী

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে মহালছড়ি ও দীঘিনালা উপজেলার ৭ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে দীঘিনালার ইউপি নির্বাচনে এই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে মাহমুদা বেগম লাকী দলীয়ভাবে প্রথম নারী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
এ কারণে মেরুং ইউনিয়নে ভোটার ও সাধারণ মানুষের মধ্যে বাড়তি উৎসাহ দেখা দিয়েছে।
লাকী দীঘিনালা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মাস্টারের কন্যা। তিনিই জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী।
দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা বলেন, মেরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী হিসেবে মাহমুদা বেগমসহ ৮জনের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠানো হয়। মনোনয়ন বোর্ড মাহমুদা বেগমকে দলীয় মনোনয়ন দেন।
এ বিষয়ে মাহমুদা বেগম বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমার পিতা এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। রাজনৈতিকভাবে আমাকে মূল্যায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ।
আমি আশাবাদী আমাদের ইউনিয়নের জনগন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবেন।
মাহমুদা বেগম লাকীর সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে লড়ছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম. এন. লারমা) সমর্থিত হেমাব্রত কার্বারী (আনারস)। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন মনোনীত মো. আশরাফুল আলম।
দীঘিনালা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শাহেনসা লতিফুল খায়ের জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে দীঘিনালার মেরুং ইউনিয়নে সর্বোচ্চ ২৯হাজারের কাছাকাছি ভোটার রয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জিপে আগুন খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩

আর্কাইভ