বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে : গাজীপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
অধিকার আদায়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে : গাজীপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

গাজিপুর প্রতিনিধি :: (১৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৩০মিঃ) অধিকার আদায়ের লক্ষ্যে মফস্বল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ ৷ তিনি বলেন, অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ না হলে কিছুই আদায় করা যাবে না ৷গাজীপুর সার্কিট হাউস মিলনায়তনে ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সাংবাদিকতার নীতিমালা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক স্থানীয় সাংবাদিকদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ছিলেন তিনি ৷
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘স্থানীয় সাংবাদিকরা প্রেস ক্লাব অথবা অন্য কোনো সংগঠন করতে গিয়ে দ্বিধাবিভক্ত থাকে৷ আসলেও প্রেস ক্লাবের কোনো অনুমোদন নেই৷ অথচ এ সংগঠন নিয়ে নানা জটিলতা ৷ এসব জটিলতা কাটিয়ে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়া উচিত ৷’
মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের স্বচ্ছতা ফিরিয়ে আনতে ফান্ড তৈরি করতে হবে৷ এর জন্য সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তৈরি করেছেন ৷ স্থানীয় সাংবাদিকদেরও এ ফান্ড তৈরি করতে হবে৷ যাতে কোনো অবস্থাতেই সাংবাদিকরা আর্থিকভাবে সঙ্কটাপন্ন না হয় ৷’
প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন ৷ প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হয় ৷





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ