মঙ্গলবার ● ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিদ্যুৎস্পর্শে অনশেউ মারমা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রায়পুর গ্রামের আলাউদ্দিনের পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটেছে। নিহত অনশেউ মারমা খাগড়াছড়ি জেলার মহাল ছড়ি উপজেলার ৬নং ওয়ার্ডের হেডম্যান পাড়ার মংচিং মারমার পুত্র এবং ১ কন্যা ও ১ পুত্র সন্তানের জনক।
পোল্ট্রি খামারের মালিক আলাউদ্দিন বলেন, সকাল দশটার দিকে জানতে পারি আমার পোল্ট্রি ও ডেইরী খামারের কর্মচারী অনশেউ মারমা বিদ্যুৎ স্পর্শে আহত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দূর্গাপুর ইউনিয়নের রায়পুরে বিদ্যুৎ স্পর্শে অনশেউ মারমা নামে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। পরে সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। খবর পেয়ে নিহতের পরিবার ইতিমধ্যে থানায় আসছে এবং এবিষয়ে আইনানুগ প্রক্রিয়া শেষ হলে যুবককে মৃত্য দেহ হস্তান্তর করা হবে।





শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা