শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কৃষি » মাল্টা চাষে ভাগ্য খুলছে প্রবাস ফেরত প্রেমতোষের
প্রথম পাতা » কৃষি » মাল্টা চাষে ভাগ্য খুলছে প্রবাস ফেরত প্রেমতোষের
রবিবার ● ৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাল্টা চাষে ভাগ্য খুলছে প্রবাস ফেরত প্রেমতোষের

--- আমির হামজা :: দেশের মাঠেতে ব্যাপক আকারে ফলন হচ্ছে বিদেশি ফল। অল্প পুঁজিতে লাভ অধিক হওয়াতে মাল্টা চাষের দিকে ঝুঁকছে দেশের বেকার ও কৃষকরা। অল্প পুঁজি দিয়ে মাত্র কয়েক বছরে ফল পাচ্ছেন কৃষ। এতে দেশের চাহিদায় মাল্টা যোগান দিচ্ছি এসব সফল মাল্টা চাষিরা। একসময় চট্টগ্রামের রাউজান উপজেলায় এই ধরণের চাষে আগ্রীহ ছিলনা মানুষ। গতকয়েক বছর ধরে মাল্টা আমসহ দেশী-বিদেশী ফলন চাষে আগ্রহ বাড়ছে। অন্যদিকে রাউজানের মাঠি এসব ফলন এর জন্য ব্যাপক উপযোগী। যদিও মাল্টা ভিয়েতনাম, ভারত, চীন এসব দেশ গুলো মাল্টা ব্যাপক হারে চাষ করেন। কিন্তু গত কয়েক বছরে দেখে গেল বাংলাদেশে মাল্টা চাষ করে সফল হচ্ছেন। সেই সাথে উৎপাদিত রাউজানের মাল্টা মিষ্টি ও সুস্বাদু। রাউজানে পাহাড়ী কয়েকটি এলাকায় শুরু হয়েছে মাল্টা চাষ। তারমধ্যে প্রবাস ফেরত প্রেমতোষ মাল্টা চাষে প্রথম স্থানে রয়েছে ও দ্বিতীয় রয়েছে ব্যবসায়ী মো: ইসহাক। এছাড়াও ইসহাক এর উৎপাদিত মিষ্টি জাতের আম দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বেড়েছে তার আমারে চাহিদা। সামনে বর্ষ সময়ে ইসহাকের আম উৎপাদান শুরু হবে। এছাড়া ইসহাকের আমের বাগানের পাশাপাশি রয়ছে মাল্টা ও লেবু যা দেশের চাহিদা মেটাছেন। এদিকে প্রবাস ফেরত প্রেমতোষ বড়–য়া ভারতের কৃষি গবেষক সুভাষ পালা করের পরামর্শে রাউজানে অসময়ে মাল্টা চাষের বাম্পার ফলন করে দেশে জুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন। জানা যায় রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান জয়নগর বড়–য়া পাড়ার প্রবাস ফেরৎ প্রেমতোষ বড়–য়া অল্প পুঁজি নিয়ে কৃষি কাজে শুরু করেন। নিজের উদ্ভাবিত জৈব সার প্রয়োগের মাধ্যমে সফলতা আসে কৃষি কাজে। ২ একর জমিতে পৃথক ভাবে মাল্টা গাছের চারা রোপন করে। কোন প্রকার রাসায়নীক সার প্রয়োগ ছাড়া সম্পর্ণূ প্রকৃতিক পদ্ধতিতে মাত্র দুই বছরের মধ্যে মাল্টা উৎপাদন শুরু হয়। তার বাগানের বিষমুক্ত মাল্টার চাহিদা সৃষ্টি হয়েছে পুরো চট্টগ্রামে। বছরের জুন-জুলাই মাসে মাল্টা খাওয়ার উপযোগী হয়। এবার ব্যতিক্রম পদ্ধতি ব্যবহার করে অসময়ে দ্বিতীয় বার মাল্টা উৎপাদন দেশের কৃষি গবেষকদের মাঝে নতুন ভাবে সারা ফেলে দিয়েছে। বর্তমানে প্রেমতোষ বড়–য়ার বিষমুক্ত মাল্টা রাউজানের বিভিন্ন হাট বাজারে বিক্রয় করা হচ্ছে। অসময়ে মাল্টা উৎপাদন প্রসঙ্গে সফল চাষী প্রেমতোষ বড়–য়া বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ভারতের বিশিষ্ট কৃষি গবেষক সুভাষ পালা করের পরামর্শে রাউজানে অসময়ে মাল্টা চাষের বাম্পার ফলন হয়েছে। কোন প্রকার রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে নিজের তৈরী জৈব সার ব্যবহার করে মাল্টা বাগান গড়ে তোলা হয়েছে। তিন একর জমিতে মাল্টার বাগান গড়ে তুলেছি। একটি এক একর আয়তনের মাল্টা বাগানে গত মৌসুমে প্রচুর পরিমাণ মাল্টার ফলন হয়। তখন ৪ লাখ টাকার মাল্টা বিক্রয় করেছি। বর্তমানে অপর এক একর আয়তনের বাগানে ৩শত ২০ টি মাল্টা গাছ থেকে অসময়ের মাল্টা উৎপাদনে এসেছে।





আর্কাইভ