শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » বরখাস্তকৃত দুই ব্যাংক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা
প্রথম পাতা » খুলনা বিভাগ » বরখাস্তকৃত দুই ব্যাংক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা
মঙ্গলবার ● ২৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরখাস্তকৃত দুই ব্যাংক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলা

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত দুই ব্যাংক কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে আদালতে এবার ঋন জালিয়াতির মামলা হয়েছে। কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের কৃষক আইনুল ইসলাম, বদর উদ্দীন ও মনোহরপুর গ্রামের ইন্তাজ আলী বাদী হয়ে কালীগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে পৃথক তিনটি মামলা করেন। গত ২৪ ডিসেম্বর দায়েরকৃত মামলায় কালীগঞ্জ অগণী ব্যাংকের তৎকালীন সিনিয়র প্রিন্সিপাল অফিসার শৈলেন কুমার বিশ্বাস, ক্যাশ অফিসার আব্দুস সালাম ও আজির আলীকে আসামী করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে আগামী ১৩ ও ১৪ ফেব্রয়ারি প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বাদী কৃষক আইনুল ইসলাম দাবী করেছেন, আসামীরা প্রতারক, বিশ্বাস ভঙ্গকারী, দুর্নীতিবাজ ও ধুর্ত প্রকৃতির মানুষ। তারা সরকারী আইন অমান্য করে কৃষকের টাকা আত্মসাতের দায়ে সাময়িক ভাবে বরখাস্ত হয়েছেন। বাদী আইনুল ইসলাম মামলায় উল্লেখ করেন, তিনি অগ্রণী ব্যাংক থেকে ঋন গ্রহনের আগ্রহ দেখালে মামলার এক নাম্বার আসামী ব্যাংকের সহকারী মাঠ কর্মী আজির আলী ঋন চুক্তি সম্পাদনের মাধ্যমে তাকে চল্লিশ হাজার টাকা ঋন দেন। পরবর্তীতে যা সার্ভিস চার্জসহ বাদী আইনুল ৫০ হাজার ৮৬৫ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের পর আজির আলী ঋন সম্পুর্ন পরিশোধ হয়েছে মর্মে একটি লিখিত দেন। পরবর্তীতে ব্যাংক থেকে বাদীর বরাবর ৫০ হাজার টাকা বকেয়ার একটি নোটিশ পাঠায়। অথচ বাদী ঋনের টাকা আগেই পরিশোধ করেন। আসামীরা পরস্পরের যোগসাজসে বাদীর দেয়া ঋনের টাকা ব্যাংকে জমা না করে নিজেরা আত্মসাৎ করেন বলে তিনি দাবী করেছেন। এই মামলার সাক্ষি পুকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক, আহম্মদ আলী, তিল্লা গ্রামের আক্কাচ আলী ও আনোয়ার হোসেন ব্যাংক থেকে ঋন নিয়ে সুদসহ পরিশোধ করলেও তাদের টাকা ব্যাংকে জমা হয়নি। উপরন্ত সাক্ষি আহম্মদ আলী কোন ঋন গ্রহন না করেও তার বাড়িতে ২০২১ সালের ২৪ আগষ্ট ৬০ হাজার টাকা ঋন গ্রহনের নোটিশ যায়। আরেক মামলার বাদী বদর উদ্দীন তার মামলায় উল্লেখ করেছেন, তিনি কালীগঞ্জ অগ্রনী ব্যাংক থেকে ২৩ হাজার টাকা ঋন গ্রহন করেন। তিনি ঋন পরিশোধের প্রস্তুতি নিলে ২০২১ সালের ৬ আগষ্ট ব্যাংক থেকে ৬০ হাজার টাকার ঋন গ্রহনের নোটিশ যায়। অথচ তিনি ঋন নিয়েছেন ২৩ হাজার টাকা। বাকী টাকা আসামীরা বাদীকে না দিয়ে আত্মসাত করেন। এই মামলার সাক্ষি আজিবর রহমান ব্যাংক থেকে ঋন উত্তোলন না করেও ২০২১ সালের ১৭ আগষ্ট তার নামে ৬০ হাজার বকেয়া ঋন পরিশোধের নোটিশ যায়। আসামীরা জালিয়াতির আশ্রয় নিয়ে কৃষক আজিবরের নামে ঋন তুলে আত্মসাৎ করেন। আরেক সাক্ষি কামরুজ্জামান ২০২০ সালের ১১ জুন ঋন উত্তোলনের জন্য আবেদন করেন। কিন্তু প্রয়োজন মিটে যাওয়ায় তিনি আর ঋন গ্রহন করেননি। তারপরও ২০২১ সালের ১৯ আগষ্ট তার নামে ৬০ হাজার টাকার নোটিশ যায়। কালীগঞ্জের মনোহরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইন্তাজ আলী অপর মামলায় উল্লেখ করেন, বাদী ২০১৮ সালের ৪ অক্টোবর অগ্রণী ব্যাংক থেকে ৮০ হাজার টাকার ঋন নেন। এই টাকা তিনি একই বছরের ৩ নভেম্বর তারিখে মামলার ১নং আসামী আজির আলীর কাছে জমা দেন। অথচ ২০২১ সালের ৬ আগষ্ট ঋন পরিশোধের জন্য ব্যাংক থেকে নোটিশ দেওয়া হয়। নোটিশে ৯৩ হাজার ২৩৬ টাকা ব্যাংক পাবে বলে উল্লেখ করা হয়। এই মামলার ১ নং সাক্ষি সিরাজুল ইসলাম ইজিবাইক কেনার জন্য ২০২০ সালের ১০ মে তারিখে ৫০ হাজার টাকা ব্যাংক থেকে ঋন নেন। ঋনের টাকা আসামী আজির আলীর কাছে জমা দিলেও তা আর ব্যাংকে জমা হয়নি। সিরাজুল ইসলাম নোটিশ পেয়ে ব্যাংকে যোগাযোগ করে জানতে পারেন তার নামে ৭০ হাজার টাকার ঋন উত্তোলন করা হয়েছে। প্রকৃত পক্ষে তিনি ৭০ হাজারের মধ্যে পেয়েছিলেন ৫০ হাজার টাকা। বাকী টাকা আত্মসাৎ করা হয়। মামলার ২ নং সাক্ষি মুক্তার হোসেন কালীগঞ্জ অগ্রনী ব্যাংক থেকে প্রথমে ৫ হাজার টাকা ঋন গ্রহন করেন। ওই টাকা জমা দিয়ে তিনি পুনরায় ২০২১ সালের ২০ আগষ্ট ৩০ হাজার ৮৮ টাকার ঋন নেন। অথচ তার নামে ব্যাংক থেকে তোলা হয় ৬০ হাজার টাকা। এছাড়া কৃষক মুক্তারের জমির দলিল, ছবি ও জমির পড়চা ব্যবহার করে বিভিন্ন নামে ঋন তুলে আসামীরা আত্মসাৎ করেন বলে মামলায় দাবী করা হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মাহবুবুর রহমান সোমবার জানান, বিষয়টি তদন্ত করে যথা সময়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। মামলার বাদী কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের নওয়াব আলীর ছেলে আইনুল আসলাম জানান, ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত কর্মকর্তা বাবর আলী তাদের ডেকেছিলেন। তিনি অগ্রণী ব্যাংক থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে বাদী ও সাক্ষিদের জবানবন্দি নেবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে ঝিনাইদহ অগ্রণী ব্যাংক জোনাল অফিসের বিদায়ী উপমহাব্যবস্থাপক শেখ দীন মহম্মদ জানান, শৈলেন কৃমার বিশ্বাস, ক্যাশ অফিসার আব্দুস সালাম ও আজির আলী ইতিমেধ্য বেশি কিছু টাকা ব্যাংকে জমা দিয়েছেন। তাছাড়া ব্যাংকের আভ্যন্তরীন অডিটে তাদের বিরুদ্ধে ঋন আত্মসাতের অভিযোগ প্রমানিত হয়েছে।

কালীগঞ্জে পরাজিত মেম্বর প্রার্থীর লাশ উদ্ধার
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামের খাল থেকে পীর আলী (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই উপজেলার নলভাঙ্গা গ্রামের খাল থেকে গলায় রশি বাঁধা যুবকের লাশ উদ্ধার করা হয়। সদস্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরাজিত মেম্বর প্রার্থী নিহত পীর আলী নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে। তিনি গুরুত্বপুর্ন দুইটি মামলা সাক্ষি ছিলেন। নিহতের ভাই রবিউল ইসলাম জানান, রবিবার রাতে তার ভাই পীর আলীর সাথে কথা হয়। রাতে সে পেয়ারা বাগান পাহারা দিতে গিয়ে সে আর বাড়ি ফিরেনি। সকালে খালের পাড়ে তার লাশ পড়ে থাকতে দেখা এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তাকে হত্যা করা হয়েছে বলে তার ভাই দাবী করেন। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, সোমবার রাতে পীর আলী নিজের পেয়ারা বাগানে পাহারা দিতে যায়। রাতে আর সে বাড়ী ফেরেনি। সকালে খোঁজাখুজির এক পর্যায়ে খালের একটি গাছের নিচে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ