শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় স্কুল ছাত্র সহ গৃহবধূ খুন
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় স্কুল ছাত্র সহ গৃহবধূ খুন
বৃহস্পতিবার ● ২৭ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় স্কুল ছাত্র সহ গৃহবধূ খুন

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালীতে দিদার (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে এবং খোকসায় পরকীয়ার জের ধরে গৃহবধূ সেলিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৬ জানুয়ারি) রাত ৯টা ও ১১টায় পৃথক থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি জানান, রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কুমারখালী উপজেলার কসবা গ্রামের হোসেন আলীর ছেলে স্কুলছাত্র দিদারকে শিলাইদহ বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এতে দিদার ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। অপরদিকে কুষ্টিয়ার খোকসায় পরকীয়ার জের ধরে উপজেলার একতারপুর ইউনিয়নের কমলাপুর এলাকার রাইস মণ্ডলের স্ত্রী সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রাত ১১টার দিকে খোকসা থানা পুলিশ ওই নারীর স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই এলাকার টিউবওয়েল মিস্ত্রি ফকির হোসেনের ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে বেশ কিছুদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিলো ওই নারীর। রাতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই হাসানুর শেখ বাদী হয়ে খোকসা থানায় একটি এজাহার দিয়েছেন। ঘটনার পর থেকেই বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম জানান, পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। খুব শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

কুষ্টিয়ার অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে সাহেব নগর গ্রাম আজ বিলুপ্তির পথে
কুষ্টিয়া :: অবৈধ বালি ব্যবসায়ীদের কারণে পদ্মার অব্যাহত ভাঙনে কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউপির সাহেব নগর গ্রাম বিলুপ্তির পথে । জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু ২৫ জানুয়ারি মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, তার নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়ন, বারুইপাড়া ইউনিয়ন, বহলবাড়ীয়া ইউনিয়ন এবং ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া অংশে পদ্মা নদীর পারে অস্বাভাবিক ও ভয়াবহ ভাঙ্গন চলছে। ইতিমধ্যেই এসব ইউনিয়নে পদ্মার ভাঙ্গনে অনেক ঘরবাড়ি ও ফসল জমি বিলিনের মুখে পরেছে। এই ভাঙ্গনে খুলনা থেকে পাকশি-ভেড়ামারা পয়েন্টে পদ্মা নদীর উপর লালন সেতু হয়ে পঞ্চগড় পর্যন্ত মহাসড়ক ঝুঁকির মধ্যে পরেছে। মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের তালবাড়িয়া বালুর ঘাট, বারুইপাড়া ইউনিয়নের মির্জাপুর বালু মহল এবং বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেব নগর পয়েন্টে দ্রুত গতিতে পার ভাঙ্গতে ভাঙ্গতে পদ্মা নদী এই মহাসড়কের মাত্র ২৫০ থেকে ৩০০ মিটারের কাছাকাছি চলে এসেছে। তিনি বলেন, খুলনা-পঞ্চগড় মহাসড়ক মোংলা বন্দরসহ সমগ্র খুলনা বিভাগের সাথে রাজশাহী ও রংপুর বিভাগের যোগাযোগ, পণ্যপরিবহন, আমদানি-রপ্তানিসহ জাতীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। জনাব হাসানুল হক ইনু জাতীয় গুরুত্বপূর্ণ জরুরি কর্তব্য বিবেচনা করে খুলনা-পঞ্চগড় মহাসড়ক রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রতি আহবান জানিয়েছেন।





কুষ্টিয়া এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন

আর্কাইভ