সোমবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » নওগাঁ » ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের পাশে ছায়াপথ সংগঠন
ভালোবাসা দিবসে ছিন্নমূল শিশুদের পাশে ছায়াপথ সংগঠন
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি: আজ ফাল্গুনের প্রথম দিন, বিশ্ব ভালোবাসা দিবস। এবারে বসন্ত ও ভালোবাসা দিবস হাত ধরাধরি করে আসার কারণে উৎসবে এসেছে ভিন্ন মাত্রা। দিনটিতে নওগাঁর আত্রাইয়ের ছায়াপথ সংগঠনটি আয়োজন করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। তারা ছিন্নমূল একশতাধিক শিশুর জন্য আয়োজন করেছে একবেলা আহারের।
১৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার গান্ধি আশ্রম মোড়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার অধিকার বঞ্চিত ছিন্নমূল শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছায়াপথ সংগঠনের উদ্যোগে এ আয়োজনে উপস্থিত ছিলেন, ছায়াপথ সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আশিশ কুমার, উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মিঠু, আতাউল হক, উদ্যোক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চু, রাকিব শুভ, তারেক শেখ, রিমন মুরশেদ প্রমূখ।
এ সময় ডা. আমিশ কুমার বলেন, ছিন্নমূল শিশুদের নিয়ে ভালোবাসার আনন্দ উপলব্ধির জন্য আমরা এ আয়োজন করেছি। আমি মনে করি, সমাজের প্রতিটি শিশুরই আদর, স্নেহ-ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। তাই ভালোবাসা দিবসে এসব শিশুদের সঙ্গে আনন্দ উপলব্ধির জন্য ছায়াপথ সংগঠনের উদ্যোগে চারশ শিশুকে নিয়ে এ আয়োজন করা হয়।
উদ্যোক্তা আমানুল্লাহ্ ফারুক বাচ্চু বলেন, সুবিধা বঞ্চিত ও পথশিশুরা আমাদের সমাজেরই একটা অংশ। তারা এ সমাজে বাস করলেও এ ভালোবাসা থেকে অনেকটাই দূরে থাকে। এ সমাজের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত ও ধনী পরিবারের শিশুদেরকে আদর-সোহাগ করতে বেশি পছন্দ করে থাকে। অধিকার বঞ্চিত এ শিশুদের নিয়ে ভবিষ্যতে আরও বড় আয়োজন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ছিন্নমূল শিশুরা নাচ, গান এবং কবিতা আবৃতিসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছিন্নমূল শিশুদের অভিব্যক্তিও ছিল অন্যরকম।





আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ
আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?