শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুই সংগঠককে গ্রেফতারের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ
প্রথম পাতা » খাগড়াছড়ি » দুই সংগঠককে গ্রেফতারের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ
শনিবার ● ৫ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই সংগঠককে গ্রেফতারের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ

--- সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) আঞ্চলিক দলের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সংগঠক সুসময় চাকমা ও প্রদীপ ময় চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) পানছড়ি ইউনিট।
আজ শনিবার ৫ মার্চ বিকাল ৩টার সময় বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফের পানছড়ি ইউনিটের সদস্য আপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সভাপতি ক্যামরন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মিঠুন চাকমা। এতে সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি সুর মঙ্গল চাকমা।
সমাবেশে বক্তারা ইউপিডিএফ’র দুই সংগঠককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করে বলেন, সরকার পরিকল্পিতভাবে জুম্ম জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে ইউপিডিএফ ও জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। প্রতিনিয়ত ইউপিডিএফের নেতা-কর্মি, সমর্থক ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন, মিথ্যা মামলায় জেলে প্রেরণসহ নানা নিপীড়ন-হয়রানি করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ ভোররাত ৩টার সময়ে ইউপিডিএফ’র দুই সংগঠক সুসময় চাকমা (৫৫) ও প্রদীপ ময় চাকমা (৪৫)-কে বিনা ওয়ারেন্টে অন্যায়ভাবে গ্রেফতার ও অমানুষিক নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, সেনা সদস্যরা তারাবন এলাকায় এলোপাতাড়ি গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। বিমল জ্যোতি চাকমা (৫৫) নামে এক গ্রামবাসীকে মারধর ও তার ঘরে ভাঙচুর চালিয়েছে। এছাড়া সেনারা বৃষ কান্তি চাকমা নামে অপর এক গ্রামবাসীকেও ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে হয়রানি করেছে।
তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশের সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে ইউপিডিএফ-ই জোরালো প্রতিবাদ করে থাকে। কিন্তু সেনাশাসন অপারেশন উত্তরণ ও অগণতান্ত্রিক ‘১১ নির্দেশনা’ জারি রেখে সংবিধান স্বীকৃত মিছিল, মিটিং, সভা-সমাবেশসহ গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে দেয়া হয়েছে। নিপীড়ন-নির্যাতন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণেই সরকার ও সেনাবাহিনী ইউপিডিএফকে প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, যতই দমন-পীড়ন চালানো হোক না কেন ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলন কখনো দমিয়ে রাখা যাবে না। নিপীড়িত-নির্যাতিত মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ তার আন্দোলন চালিয়ে যাবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃত ইউপিডিএফ নেতা সুসময় চাকমা ও প্রদীপ ময় চাকমাকে নিঃশর্ত মুক্তিদান পূর্বক পাহাড়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)