শনিবার ● ২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রাতের আঁধারে পাচারকালে এক ট্রাক সরকারি বই জব্দ
রাতের আঁধারে পাচারকালে এক ট্রাক সরকারি বই জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালায় ২০২১-২০২২ সালের টেক্সট(এনসিটিভি) বই রাতের আঁধারে ট্রাকে করে পাঁচারের সময় জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার(৩১ মার্চ) রাত ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পরিত্যাক্ত ভবনের গোডাউন থেকে বই লোড করে পাচার হওয়ার সময় ঢাকা মেট্রো-১৬২১১৪ ট্রাকে লোডিং হওয়ার সময় এক ট্রাক বই জব্দ করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা।
এসময় বই লোড করার কাজে নিয়োজিত ছিলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী গৌতম চক্রবর্তী (৫৫)। সে কুমিল্লা জেলার চান্দিনা থানার ভোমরকান্দি গ্রামের মৃত কৃষ্ণবন্ধু চক্রবর্তীর ছেলে এবং অস্থায়ী (মাষ্টার রোল) অফিস সহকারী মো. রুবেল (২৬)। সে দীঘিনালা উপজেলা পূর্ব কাঠাঁলতরীর মৃত আঃ সামাদের ছেলে।
এ বিষয়ে দীঘিনালা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি উষা আলো চাকমা জানান, সরকার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা রাতের আঁধারে বই পাচারের কাজে নিয়োজিত ছিলো তাদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা দরকার।
দীঘিনালা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আল মামুন জানান, ঘটনাটি শুনেছি আমার অনুমতি ছাড়া বই গোডাউন থেকে বের করা হয়েছে। এই বিষয়ে আমি কিছু জানিনা।
দীঘিনালা উপজেলা নির্বাহী অকর্মকর্তা ফাহমিদা মুস্তফা বলেন, বই পাচার কাজে জড়িততদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





খাগড়াছড়িতে জিপে আগুন
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩