শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সর্বহারা পর্টির শীর্ষ নেতা অস্ত্রসহ র‌্যাব-৩’র জালে ধরা
প্রথম পাতা » খুলনা বিভাগ » সর্বহারা পর্টির শীর্ষ নেতা অস্ত্রসহ র‌্যাব-৩’র জালে ধরা
মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সর্বহারা পর্টির শীর্ষ নেতা অস্ত্রসহ র‌্যাব-৩’র জালে ধরা

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ দাউদ হোসেন (৫৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলা রাখাল গাছি ইউনিয়নের খোষালপুর গ্রামের মাঠ হতে তাকে আটক করা হয়। আটক দাউদ হোসেন উপজেলা ১১ নং রাখালগাছি ইউনিয়নের খোষালপুর গ্রামের রহিম শেখের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মাহে আলম জানান, সোমবার সকালে র‌্যাব-৩ (ঢাকার ক্যাম্প) এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের জেলার কালীগঞ্জ উপজেলার খোষালপুর গ্রামের মাঠে এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর সময়ে ওই এলাকার অস্ত্র ব্যবসায়ী দাউদ হোসেন আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশী অস্ত্রসহ তাকে আটক করা হয়। ওই সময় তাকে ব্যাপক জিগ্গাসাাবাদ করলে তার বাড়িতে আরো একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে একটি অস্ত্র মামলা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশের অভিযানে ৫ মাসে ৩৪ লাখ টাকা জরিমানা আদায়
ঝিনাইদহ :: ঝিনাইদহে রমজানের সময় মহাসড়কে দুর্ঘটনা কমাতে তিন চাকার যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। সোমবার সকালে ঝিনাইদহ-মাগুরা সড়ক, ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কে অভিযান করেন তারা। অভিযানকালে অধিক যাত্রী নিয়ে চলাচলকারী ইজিবাইক ও মাটি নিয়ে চলাচলকারী ট্রলিসহ বিভিন্ন যানের বিরুদ্ধে ১৩টি মামলা করা হয়। এসময় পাঁচটি ইজিবাইক আটক করা হয়। এ নিয়ে হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী ২০২১ সালের ২৫ অক্টোবর যোগদানের পর থেকে এ পর্যন্ত ৩৪ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন বলে জানান। এর মধ্যে অবৈধ চলাচলকারী এক হাজার ২৭ টি তিন চাকার যানের বিরুদ্ধে মামলা করা হয়। হাইওয়ে থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, ঈদের আগে সড়কে চলাচল বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাও বাড়ে। দুর্ঘটনা রোধে রাতদিন নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিন চাকার যানের বিরুদ্ধে মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনে ও মহাসড়কে এসব নিষিদ্ধ যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত থাকবে। এছাড়া ঈদে ঘরে মানুষের যাতায়াত নির্বিঘœ করতে সর্বদা কাজ করছি। তিনি আরো জানান, হাইওয়ে পুলিশের ওই টিম সড়কে চলাচলকারী বিভিন্ন চালকদের হেলমেট ব্যবহার ও সড়ক আইন মেনে চলতে অনুরোধ করেন। এসময় সঠিক কাগজপত্রে সাথে রাখতেও পরামর্শ দেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও যোগ করেন। হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন আরো জানান, আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি। এছাড়া হাইওয়ে পুলিশের নামে কিছু দালালচক্র চাঁদাবাজি করছে, তাদের উপর আমরা নজর রাখছি। কোন চাঁদাবাজী সহ্য করা হবে না।

ভোগান্তি নিরসনে ঝিনাইদহ পৌরসভার কলাবাগানবাসির স্মারকলিপি প্রদান
ঝিনাইদহ :: ঝিনাইদহ পৌরসভার নাগরিকদের জনজীবন দিনকে দিন দুর্বিসহ হয়ে উঠছে। মানুষ নাগিরক হিসেবে সেবা পাচ্ছে না। পৌর কর ও ট্যক্স পরিশোধ করেও অনুন্নত পরিবেশ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শহরের নিয়ন বাতির আলোর নিচে অনেকটা ঘুটঘুটে অন্ধকারের দশা। পৌর এলাকার রাস্তা ঘাট ও ড্রেন নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই। সামান্য বৃষ্টি হলে শহরের পাড়া মহল্লা তলিয়ে যায়। ড্রেনের পানি ঘরের মধ্যে ঢুকে পড়ে। কোন ড্রেনেই পানি প্রবাহ নেই। বেশির ভাগ ড্রেন ভেঙ্গেচুরে মুখথুবড়ে পড়েছে। এ অবস্থায় কার কাছে যাবে নাগিরকিরা বুঝে উঠতে পারছে না। প্রায় একযুগ নির্বাচন বিহীন ঝিনাইদহ পৌরসভায় পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাজের কোন গতি নেই। নগরবাসি অভাব অভিযোগ দেওয়ার জায়গা পাচ্ছেন না। কারণ পৌর প্রশাসক সব সময় অফিসে থাকেন না। কাউন্সিলরদের কাছে গেলে তারা অসহায়াত্বের কথা জানিয়ে দিচ্ছেন। ফলে প্রায় পাড়া মহল্লায় দেখা যাচ্ছে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা নিজেরাই মেরামত করে নিচ্ছেন। কোন কোন এলাকায় পানির নিদারুন সংকট দেখা দিয়েছে। এদিকে চলাচলের অযোগ্য রাস্তা মেরামতের দাবীতে গতকাল রোবববার ঝিনাইদহ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দারা স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ পৌর প্রশাসকের কাছে। পৌরসভার সচিব নুর মোহাম্মদ প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন। এ সময় সাবেক শিক্ষক তোজাম জোয়ারদার, স্থানীয় কমিশনার প্রার্থী মীর লাভলু, ইসলাম উদ্দীন, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, ব্যবসায়ী দিপু, ওবাইদুর রহমান ও কামরুজ্জামান লিমনসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহন করে ঝিনাইদহ পৌরসভার সচিব নুর মোহাম্মদ দ্রুত রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ

আর্কাইভ