শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ
শুক্রবার ● ১৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে সরকারি শিশু পরিবার থেকে শিশু নিখোঁজ

--- ঝিনাইদহ প্রতিনিধি :: সমাজসেবা অধিদপ্তর নিয়ন্ত্রিত ঝিনাইদহে সরকারি শিশু পরিবার (বালিকা) মধুপুর থেকে গত ২৯ মার্চ তুয়া (১০) নামের একটি শিশু হারিয়ে গেছে। তবে এ বিষয়ে ঝিনাইদহ জেলা সমাজসেবা কর্মকর্তারা দায়িত্বে অবহেলা নয় সাফ সাফ জানিয়ে দিলেন দায়িত্বে থাকা উপ-তত্বাবধায়ক মোছাঃ রুমানা ইয়াসমিন। এবিষয়ে গত ৩০ মার্চ ঝিনাইদহ সদর থানায় ১৮৩৫ নং হারানো জিডি করেছেন। জিডির তথ্য অনুযায়ী শিশু তুয়া ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর গ্রামের জয়নুদ্দিনের মেয়ে। তবে এ ঠিকানাতে তুয়ার কোন অস্তিত্ব নাই এমনটি জানান উপ-তত্বাবধায়ক রুমানা ইয়াসমীন। অথচ গত ২৫ মার্চ কালীগঞ্জ থানার ১২৭৩ নং হারানো জিডিকে এই ঠিকানা ব্যবহার করেছিলেন উপ-তত্বাবধায়ক ঝিনাইদহ জেলা সমাজসেবার এডি আব্দল্লাহ আল সামী। তিনি বলেন এটা দায়িত্বে অবহেলা নয়, তোয়া তো পালিয়ে গেছে। তবে ঝিনাইদহ জেলা সমাজসেবার ডিডি আবদুল লতিফ শেখ জানান, সরকারি শিশু পরিবার এটি কোন জেল খানা নয়, দায়িত্বে অবহেলা বিষয়টি তিনি কৌশলে এড়িয়ে যান। থানা পুলিশের জিডির উপর বেশি গুরুত্ব দিচ্ছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল রানা বলেন, আমরা শিশুটির খোঁজ পাইনি। তবে তদন্ত চলমান আছে। সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত ঝিনাইদহরে পোড়াহাটি ইউনিয়নের মধুপুরে অবস্থিত এই শিশু পরিবারে ৬৬টি শিশু বসবাস করে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামনে থেকে শিশু তোয়া হারিয়ে গেল অথচ দায়িত্বরতরা দায়ভার নিতে নারাজ। কর্তব্যরত ব্যক্তিদের দায়িত্বে অবহেলার বিষয়টি জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তর খতিয়ে দেখবেন এবং শিশু তোয়া আমাদের মাঝে ফিরে আসুক এমনটি প্রতশা করেন সচেতনমহল।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে বাংলা নববর্ষ পালিত
ঝিনাইদহ :: বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেরনা-৭১ চত্বর ঘুরে আবার ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ গিয়ে শেষ হয়।. সেখানে পান্তা পরিবেশন এবং ঐতিহ্যবাহী লাঠি খেলা করা হয়। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে আছে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জেলা শিশু একাডেমি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, লোকনৃত্য প্রতিযোগিতা, লোক সংগীত, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।. ঝিনাইদহ পুরাতন ডিসি অফিস চত্বরে ১৫দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ