শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
রাঙামাটি, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোগল আমলের ঐতিহাসিক মৈস্যা বিবি জামে মসজিদ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মোগল আমলের ঐতিহাসিক মৈস্যা বিবি জামে মসজিদ
সোমবার ● ২৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে মোগল আমলের ঐতিহাসিক মৈস্যা বিবি জামে মসজিদ

--- আমির হামজা :: টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজ থেকে শতশত বছর আগের দৃষ্টিনন্দন অনেক ধর্মীয় স্থাপনা ও মসজিদ। প্রাচীন এসব স্থাপনা দেখলে আমাদের মন জুড়িয়ে যায় মুহুর্তে। এই ১২ অলিয়ার দেশে মোগল আমলে প্রতিষ্ঠা হয়েছে সুন্দর সুন্দর অসংখ্যা মসজিদ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় আজ থেকে প্রায় সাড়ে ৩’শ বছর আগে নির্মিত হয় এই ঐতিহাসিক মৈস্যা বিবি জামে মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, বিশিষ্ট শাসন আমল শুরু হওয়া প্রায় ২৫ বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা হয়। মৈস্যা বিবি জামে মসজিদ নির্মিত করেন সেই সময়ের জমিদার বংশের এক কন্যা মৈস্যা বিবি নিজেই। রাউজানে ঐতিহ্যবাহী দুটি মসজিদের মধ্যে সাহেব বিবি জামে মসজিদ ও মৈস্যা বিবি জামে মসজিদ এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্ব-মহিমায়। এই রাউজানে অসংখ্যা অলি বুজুর্গও রয়েছে। তাদের মধ্যে এই মসজিদে রয়েছে হযরত রুস্তম শাহ নামের এক অলির মাজার। মসজিদের ইতিহাস খুঁজতে গিয়ে জানা যায়, পশ্চিম রাউজানের পৌর এলাকায় হাঁড়ি মিয়া চৌধুরী বাড়িতে অবস্থতি এই শত বছরে পুরানো মৈস্যা বিবি জামে মসজিদ। সেই সময়ে এই এলাকাটি ছিল গহীন-জঙ্গল ময় এলাকা। এই গ্রামে ধর্ম প্রচারে এক মহান সুফী স্বাধক হযরত রুস্তম শাহ আসেন ধর্ম প্রচার করতে। এই মহান আল্লাহ্র প্রিয় অলি হযরত রুস্তম শাহ এই এলাকায় তিনি ইসলাম ধর্ম প্রচারে স্বাধনা করতেন। জানা যায়, হযরত রুস্তম শাহ অনুরোধে এই রাউজানের কন্যা মৈস্যা বিবি এই মসজিদ নির্মাণ করেন। মৈস্যা বিবি মোগল আমলে এই রাউজানের এক জমিদার বংশের কন্যা ছিলেন। এই সুন্দর মসজিদের পাশে রয়েছে হযরত রুস্তম শাহ মাজার শরিফ। আজ থেকে প্রায় সাড়ে ৩’শ বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠা হয় বলে ইতিহাস সূত্রে জানা যায়। তবে নির্দিষ্ট কোন দিনকন জানা নেই আজাও কারো। ঐতিহ্যবাহী রাউজানের মৈস্যা বিবি জামে মসজিদ ১ গম্বুজ বিশিষ্ট হলেও বড় গম্বুজসহ আরও ছোট ছোট ৮টি গম্বুজ ও মিনার রয়েছে। মসজটি মোগল আমলে ডিমের আটা চুন-চুরকির মাধ্যমে নির্মাণ করা হয়েছে। মসজিদের ৩ কাতার বিশিষ্ট প্রতি কাতারে ১০ জন করে মোট ৩০ থেকে ৪০ জন পর্যন্ত নামাজ আদায় করতে পারেন। তবে বর্তমানে মসজিদে মুসল্লীর সংখ্যা বেড়ে যাওয়া মসজিদের পূর্ব পাশে কিছু অংশে আলাদা করে বাড়ানো হয়েছে। ইসলাম ধর্মের প্রচার-প্রসারের ক্ষেত্রে মৈস্যা বিবি ও আল্লাহ্র প্রিয় অলি রুস্তম শাহ যে মসজিদ নির্মিত করে গিয়েছেন এখানে প্রাচীন সভ্যতার নিদর্শন খুঁজে পাওয়া যায়। মসজিদের উত্তর পাশে মৈস্যা বিবির দীঘি নামে প্রাচীনকালের একটি বড় দীঘিও রয়েছে। আগের কার মানুষ এই দীঘির পানি খাওয়ার জন্য ব্যবহার করতেন। দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা দেখতে আসেন এই মসজিদকে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে রাউজানের বুকে দাঁড়িয়ে থাকা মসজিদ এখনো কালের সাক্ষী।





চট্টগ্রাম এর আরও খবর

শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০ দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০

আর্কাইভ