শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » উৎসুক জনতা র‍্যাবকে ডাকাত সন্দেহে আক্রমন : আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায়
প্রথম পাতা » চট্টগ্রাম » উৎসুক জনতা র‍্যাবকে ডাকাত সন্দেহে আক্রমন : আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায়
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উৎসুক জনতা র‍্যাবকে ডাকাত সন্দেহে আক্রমন : আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায়

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ডাকাত সন্দেহে হামলায় র‌্যাবের দুই সদস্য ও সোর্স আহত হওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার (২৫ মে) সন্ধ্যায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারের মসজিদ গলির সামনে ফুট ওভার ব্রীজের নিচে শান্তির হাট রোডের মাথায় র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যগন অভিযান পরিচালনা করার সময় স্থানীয় উৎসুক জনতা র‍্যাবকে ডাকাত সন্দেহে র‍্যাবের অভিযানে থাকা প্রাইভেট কার নং-ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯ এর সামনে গ্লাস ভাংচুর করে এবং তাহাদের উপর আক্রমন করে। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য ও সোর্স আহত হয়েছে। আহতরা হলেন র‌্যাব সদস্য সৈনিক শামীম কাউসার (২৯), আনসার ব্যাটালিয়ন মোখলেস (৩৩) এবং র‌্যাবের সোর্স পারভেজ (২৮)। ঘটনার সময় ফাঁকা গুলির ঘটনা ঘটে। হামলার ঘটনার পর র‌্যাব ও জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ের বারইয়ারহাটে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনার সময় র‌্যাবের দুই সদস্য ও সোর্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফেনীতে আনা হয় এবং আহতদের মধ্যে আশঙ্কাজনক দুই জনকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে। হামলার শিকার প্রাইভেট কারটি উদ্ধার করে জোরারগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। র‌্যাব সদস্য ও সোর্সের উপর হামলার ঘটনার ক্লু উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

র‌্যাব -৭ অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউচুপ জানান গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলাধীন বারইয়ারহাট বাজারের মসজিদ গলির সামনে অভিযান পরিচালনা করার সময় স্থানীয় উৎসক জনতা র‍্যাবকে ডাকাত সন্দেহে র‍্যাবের অভিযানে বাধাঁ দেয়।
র‌্যাবের সোর্স পারভেজ ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।





আর্কাইভ