শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » শ্বশুরের প্রতারণার স্বীকার হলেন জামাই
প্রথম পাতা » খাগড়াছড়ি » শ্বশুরের প্রতারণার স্বীকার হলেন জামাই
বৃহস্পতিবার ● ২৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্বশুরের প্রতারণার স্বীকার হলেন জামাই

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে শ্যালক ও কতিপয় স্থানীয় প্রভাবশালীর কু-পরামর্শে শ্বশুরের প্রতারণার শিকার হয়েছেন নিজ মেয়ের জামাই কামরুল ইসলাম।
অতি কষ্টে উপার্জিত টাকার জমি হারিয়ে এখন সর্বস্বান্ত হয়ে সুবিচারের জন্য দ্বারেদ্বারে ঘুরছেন মেয়ে ও জামাই কামরুল।
আদালতের নিষেধাজ্ঞা থাকলেও উপজেলার ২৫২নং থলিপাড়া মৌজার টিএন্ডটি পাড়ার অধিবাসী পারভিন, পিতা সাহাব উদ্দীন, রোজিনার স্বামী সিরাজুল ইসলাম, ফরিদুল ইসলাম ও শ্যালকদের অপতৎপরতায় ২৪মাইল মোড়ে মহালছড়ি সরকারি কলেজের সামনে স্থানীয় মো. কামরুল ইসলামের সাড়ে ৩শতক জমি ইতোমধ্যে হাত ছাড়া হয়ে গেছে।
কামরুল ইসলামের শ্যালক শহিদুল, সফিকুল ও শাকিল লোভের বশবর্তী হয়ে কৌশলে তাদের পিতা খলিলুর রহমানকে নিজের কব্জায় নিয়ে ৬লাখ টাকায় জমি বিক্রি করেন।
মহালছড়ি থানাসহ এডিএম কোর্টে দায়ের হওয়া অভিযোগ থেকে এসব তথ্য জানা যায়।
জানা যায়, ভুক্তভোগী কামরুল ইসলামের স্ত্রী মোছা. মোর্শেদা বেগম(২৫) কর্তৃক থানায় দেওয়া অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৬/১২/২০২১ পিতা মো.খলিলুর রহমান ২৪মাইল মহালছড়ি সরকারি কলেজের সামনে থলিপাড়া মৌজায় ২১৭(ক)নং হোল্ডিং এর ০.৮(আশি শতক) একসনা বন্দোবস্তীর আবেদিত ১ম শ্রেণির ভূমি না-দাবীনামা ও দখল হস্তান্তর মূলে প্রাপ্ত হয়ে নগদ টাকার প্রয়োজনে ০.০৩-১/২(সাড়ে তিন শতক) জমি মোট ৩লক্ষ টাকা মূল্যে নগদ ২লক্ষ টাকা বুঝিয়া পাইয়া স্বামী কামরুল ইসলামের নিকট আঞ্চলিক দলিল মূলে বিক্রি করেন। ২৫/০১/২০২২ইং আরো ৪৫হাজার টাকা পরিশোধ করা হয়। চুক্তি অনুযায়ী সমূদয় টাকা মে’২২ইং তারিখের মধ্যে পরিশোধ করা হবে। তখন থেকে আমরা ওই জায়গায় ঘর করার জন্য ইট, বালি, সিমেন্ট ক্রয় করে স্তুপাকার করে রাখি। কিন্তু ১৭/০২/২০২২ইং ভাগিনা মো. খায়রুর বাদশা মোবাইলে জানায়, আমার পিতা খলিলুর রহমান ওই জায়গা পারভিন ও রোজিনা আক্তারের নিকট পূণরায় অধিক মূল্যে বিক্রি করে দিয়েছেন।
এ খবরে পিতার সাথে কথা বললে তিনি জানান, ২৫/৩/২২ইং বাকি টাকা দিয়ে জমি পুরোপুরি ভোগ-দখলে চলে যাবি। তার কথা মতো ওই দিন বাকি টাকা নিয়ে এসে দেখি আমার পিতা আমার স্বামীর ক্রয়কৃত জায়গা অন্যদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তখন আমরা জায়গা বুঝে চাইলে আমার ভাইয়েরা জায়গা বুঝিয়ে দিবে না বলে হুমকি দেয়।
পরে নিরুপায় হয়ে এ ব্যাপারে ১৭/৪/২০২২ইং খাগড়াছড়ি এডিএম কোর্টে ১৪৫ধারায় মামলা নং- ৬২/২০২২দায়ের করা হয়।
এরপরই বিরোধপূর্ণ ওই জমিতে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত।
এতে আরো ক্ষিপ্ত হয়ে আদালতের মামলা ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ভূমিদস্যুদের খপ্পরে পড়ে কামরুল ইসলামের জমি পারভিন ও রোজিনা আক্তারের নিকট বিক্রি ও নালিশী জায়গার উপর ক্রয়সূত্রে জমির মালিক পারভিন আক্তার ও রোজিনা আক্তার উল্লেখ করে গত মঙ্গলবার(১৭ মে) জোরপূর্বক সাইনবোর্ড স্থাপন করেন আমার বাবা।
এ বিষয়ে বহুবার সালিশের মাধ্যমে মীমাংসা করতে গেলে ভুক্তভোগীরা তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দেয়।
সালিশী বৈঠকের উপস্থিত এলাকার লিডার মো. সুলতান আহমদ বলেন, এ ব্যাপারে কামরুল তার শ্বশুর খলিলুর রহমানের বিরুদ্ধে মহালছড়ি থানায় অভিযোগ করার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। থানা থেকে উভয় পক্ষকে নিয়ে সামাজিকভাবে মিমাংসা করার জন্য আমাকে দায়িত্ব দেয়া হয়। খলিলুর রহমান তার জামাইয়ের নিকট জায়গা বিক্রি করার পর টাকার লোভে একই জায়গা অন্যত্র বিক্রি করেছেন স্বীকার করে বলেন, এটা আমার ভূল হয়েছে। এ সাড়ে ৩শতক জায়গার পরিবর্তে পাশাপাশি প্রায় ২শতক(১৮ফুট) জায়গা জামাইকে দিবো। কিন্তু এই জায়গা দিতেও খলিলুর রহমানের স্ত্রী কামরুলের শ্বাশুড়ি বাঁধা প্রদান করলে কামরুল আদালতে মামলা দায়ের করেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে নালিশী জায়গায় পারভিন ও রোজিনার মালিকানা সম্বলিত সাইনবোর্ড স্থাপন করে। প্রভাবশালী চক্রটি যেখানে আদালতের আদেশ অমান্য করার দূঃসাহস দেখাতে পারে সেখানে সামাজিকভাবে আমাদের পক্ষে সমাধান করা অসম্ভব।
শ্বশুর কর্তৃক প্রতারণার শিকার কামরুল ইসলাম বলেন, আমি অনেক কষ্টের টাকা দিয়ে আমার শ্বশুরের নিকট থেকে সাড়ে ৩শতক জায়গা ৩লাখ টাকায় ক্রয় করি। এ জায়গার উপর ঘর নির্মাণের জন্য ইট, বালি ও সিমেন্টও মজুদ করি। কিন্তু হঠাৎ খবর পাই আমার ক্রয়কৃত জায়গা আমার শ্বশুর বেশি টাকা পেয়ে প্রভাবশালী মহলের নিকট বিক্রি করছেন। নিজের মেয়ে ও মেয়ে জামাইয়ের সুখ-শান্তির দেকে ভ্রূক্ষেপ না করে টাকার লোভে পরে আমার শ্বশুর-শ্বাশুরী বিবেক-বিবেচনাহীন কাজ করায় আমরা রীতিমতো হতবাক। পৃথিবীতে আপন বলতে কেউ আর থাকলোনা!এটাই প্রমান দিলেন আমার শ্বশুর খলিলুর রহমান ও তার স্ত্রী। প্রশাসনের কাছে আমার আকুতি ও সেই সাথে সু-দৃষ্টি কামনা করছি, যাতে আমার কষ্টার্জিত টাকায় কেনা জায়গা আমি ফেরত পাই।
এ বিষয়ে খলিলুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।
জানতে চাইলে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে আদালতের নিষেধাজ্ঞা ভায়লেট করে নালিশী জায়গায় কেহ দখল করার চেষ্টা করলে তদন্তে সত্যতা পেলে আমরা কোর্টে লিখবো।





খাগড়াছড়ি এর আরও খবর

মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই

আর্কাইভ