শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধুর আকুতি ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্যাতন করছে
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধুর আকুতি ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্যাতন করছে
রবিবার ● ৩ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৪ দিন ধরে নিখোঁজ গৃহবধুর আকুতি ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্যাতন করছে

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: আমাকে বাচাঁও। ওরা আমাকে বদ্ধ ঘরে আটকে নির্যাতন ও টর্চার করছে। মোবাইলে পরিবার পরিজনদের কাছে এমন আকুতিই জানাচ্ছেন গত ৪ দিন ধরে নিখোঁজ গৃহবধু রিটা খাতুন (২৬)। সে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া নদীপাড়া এলাকার মৃত কুদ্দুস শেখের মেয়ে। গত ২৮ জুন বাড়ী থেকে বের হয়ে অদ্যবধী নিখোঁজ রয়েছে। পরিবারের ভাষ্য, রিটা অপহরনের স্বীকার হয়েছে। এ ঘটনার রিটার বোন রুমী বেগম শুক্রবার রাতে কালীগঞ্জ থানাতে একটি সাধারন ডায়েরি করেছেন। গৃহবধু রিটার বোন রুমী বেগম জানায়, গত ২৮ জুন দুপুর ২ টার দিকে ছোট বোন রিটা বাজারে যাচ্ছে বলে বাড়ী থেকে বের হয়। এরপর সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় খোজা খুজি শুরু করে। আত্মীয়স্বজন বা কোথাও তার সন্ধান মেলেনি। তার ব্যবহৃত মোবাইলও ফোনটাও বন্ধ পায়। ঘটনার দুই দিন পর ৩০ জুন রাত সাড়ে ১০ টার দিকে ০১৯৬৬-৯৫২৪৩৩ নং মোবাইল থেকে রিটা তার মা ফাতেমা খাতুনের মোবাইলে কল দেয়। বলছে আমাকে বাঁচাও, ওরা আমাকে একটি ঘরে আটকে অমানুষিক নির্ষাতন ও টর্চার করছে। একথা বলতে বলতে ফোনটি কেটে যায়। পরে তারা ওই নাম্বারে একাধিক বার কল দিলেও ফোনটি বন্ধ পায়। পরদিন ১ জুলাই শুক্রবার রাত ১ টার দিকে রিটা তার স্বামী রিংকু ইসলামের মোবাইলে কল দিয়ে বাঁচার আকুতি জানায়। স্বামী রিংকু ইসলাম জানায়, তার স্ত্রী অপহরনের স্বীকার হয়েছে। এ পর্ষন্ত যে নাম্বার গুলি থেকে রিটা কথা বলছে, সেসব নম্বার গুলো পরে বন্ধ পাওয়া যাচ্ছে। স্ত্রী তাকে মোবাইলে বলেছে কারা যেন তাকে ধরে বাসে করে ঢাকার গাবতলী টার্মিনালে নামায়। এরপর কোথায় যেন নিয়ে একটি বদ্ধ ঘরে আটকে তার উপর শাররিক নির্ষাতন চালাচ্ছে। তিনি আরো জানান, সর্বশেষ একটি স্মাট ফোনের ইমু নাম্বারের ভিডিও কলে রিটাকে দেখতে পায়। এ সময় তাকে আটকে রাখা বদ্ধ ঘরের ছবি দেখিয়ে বার বার বাচাঁর আকুতি জানাচ্ছিল। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবদুর রহিম মোল্ল্যা জানান, এই ঘটনার একটি অভিযোগ পেয়েছি। গৃহবধুকে উদ্ধারে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যে চারদিনে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান তহবিলে জমা ৭ লাখ টাকা

ঝিনাইদহ :: সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যের জন্য ঝিনাইদহ জেলা বিএনপি ত্রান সহায়তা জোরদার করেছে। চার দিনে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রান তহবিলে জমা হয়েছে প্রায় ৭ লাখ টাকা। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছ থেকে এই সাহায্য উত্তোলন করা হচ্ছে। শনিবার ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে ত্রান সহায়তা সংগ্রহ করা হয়। এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ, পৌর বিএনপির নেতা আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপপু, আলমগীর হোসেন আলম, আশরাফুল ইসলাম পিন্টু, শাহনেওয়াজ সুমন ও রোকনুজ্জামান প্রমুখ নেতাকর্মী অংশ গ্রহন করেন। জেলা বিএনপির সভাপতি এড এম এ মজিদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের জন্য গত ২৮ জুন থেকে ত্রান সংগ্রহ শুরু করা হয়। শনিবার পর্যন্ত জেলা বিএনপির ত্রান তহবিলে জমা হয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৭৫ টাকা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে এই ত্রান সহায়তা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ :: সাভারে প্রভাষক উৎপল কুমার সরকার হত্যা ও সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ শিক্ষকরা বক্তব্য রাখেন। কর্মসূচীতে শিক্ষক নেতা আমিনুর রহমান টুকু, আব্দুল মমিন, অরবিন্দু বিশ^াস, ড. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। সেই সাথে সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ জানান।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ