শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আসা ময়মনসিংহের ৬ ফুটবল কন্যাদের জয়গান
প্রথম পাতা » আন্তর্জাতিক » সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আসা ময়মনসিংহের ৬ ফুটবল কন্যাদের জয়গান
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আসা ময়মনসিংহের ৬ ফুটবল কন্যাদের জয়গান

ছবি : সংবাদ সংক্রান্তময়মনসিংহ প্রতিনিধি :: প্রথম বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ খেলা শেষে ময়মনসিংহের সিমান্ত ঘেষা প্রত্যন্ত পাহাড়ী জনপদ য়েখানে বাস যোগেও প্রায় দুই-আড়াই ঘন্টার পথ সেই ধোবাউড়া উপজেলায় যেন হোলিখেলা শুরু হয়েছে এমনটাই মনে হচ্ছে। শুধু এখানেই শেষ নয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মাত্র কয়েক মিনিটের ব্যাবধানে মনে হচ্ছে যেন ফেইসবুকটা কিনেই ফেলছে ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের মেয়েরা।

আর তা হবেইনা কেন, হওয়াটাই সাভাবিক কেননা ফইনাল খেলায় ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের ৬ জন খেলোয়াড় রয়েছে। সানজিদা, মারিয়া মান্দা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র। এছাড়াও এর আগের খেলায় সাজেদা, তহুরাও খেলেছে।

আজ থেকে প্রায় ১১ বছর আগে ২০১১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট দিয়ে অপ্রতিরোধ্য এই ফুটবল কন্যাদের শুরু।ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ের পাদদেশ থেকে ধোবাউড়া উপজেলার কলসিন্দুরসহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে উঠে আসা এই একদল কিশোরী ফুটবলারের পায়ের যাদুতে ধুঁকতে ফুটবল, বিশেষ করে নারী ফুটবল ফিরে পায় চাঁদের আলো।

প্রথমে যদিও এলাকার কিছু কিছু মানুষ তাদেরকে ভিন্ন চোখে দেখতো, এখন আর সে অবস্থা নেই। ভিন্ন চোখে দেখার কিছু যৌক্তিকতাও ছিলো তাদের কাছে, কেননা যে মেয়েরা ঘরের কাজ-কাম দেয়ার কথা তারাই ছেলেদের খেলা ফুটবল খেলছে। এই চিন্তা করে অনেক অভিভাবকতো নিজের মেয়েকে খেলতে নিষেধও করে দিয়েছেন।

কিন্তু হাঁটি হাঁটি পাপা করে সফলতা আসছে তা দেখে সকলের মনেই পরিবর্তন আসতে শুরু করে। সকলেই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে হলে তারি ধারাবাহিকতায় আজকের জয় শুধু কলসিন্দুর নয়, উপজেলার প্রতিটি অঞ্চলে, সারা বাংলাদেশে, সাফ অঞ্চলে।

নারী ফুটবলারদের সকলের মধ্যে অন্যতম আলোচিত নাম সানজিদা আক্তার। তার সাথে আরো ৬জনের আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম, সেইসঙ্গে গোটা বাংলাদেশও। এজন্য কলসিন্দুর গ্রামে বইছে আনন্দের বন্যা।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে নারী ফুটবলে প্রতিনিধিত্ব করতে থাকা ধোবাউড়া উপজেলার কলসিন্দুর থেকে উঠে আসা একদল কিশোরী ফুটবলার। লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে তুলে ধরে রাখা কলসিন্দুর গ্রামের নারী ফুটবল দলের কোনও খেলা থাকলে আগ্রহ নিয়ে ওই গ্রামের ফুটবলভক্ত ও সমর্থকরা টিভির সামনে বসে থাকেন।

ফাইনাল খেলা সম্পর্কে কলসিন্দুর গ্রামের আব্দুল কদ্দুস নামের একজন বলেন, ‘আমরা অনেক খুশি, আমরার মাইয়ারা বাংলাদেশেরে জিতাইছে। আমি ফুরা খেলা দেখছি, আমরার শামসুন্নাহার জুনিয়র মাঠে নাইম্মা পাঁচ মিনিটের মধ্যেই গোল দে এটি আমার অন্তররডা জুরড়ায়া দিসে।’

সাফ জয়ে উচ্ছ্বসিত ফুটবল তারকা সানজিদা আক্তারের বাবা লিয়াকত আলী এই জয়ের প্রতিক্রিয়া জানতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘আমার আনন্দের শেষ নেই আজ। বাবা হিসেবে আমি গর্বিত। দেশের মুখ উজ্জ্বল করেছে মেয়েগুলো। এই আনন্দ প্রকাশের ভাষা জানা নেই।’

একই গ্রামের ফুটবল তারকা শামসুন্নাহার জুনিয়রের বাবা বাবা নেকবর আলী বলেন, ‘সকাল থেকেই আমরা পরিবারের সদস্যসহ কলসিন্দুরের ফুটবল ভক্তরা শামসুন্নাহার জুনিয়রসহ সব খেলোয়াড়ের জন্য দোয়া করেছি। যোগ্যতার প্রমাণ রেখে বাংলাদেশের মেয়েরা সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে এলকার সকলেই আনন্দিত।’

একই গ্রামের মারিয়া মান্ডার মা এনোতা মান্ডা বলেন, ‘চ্যাম্পিয়ন হয়ে মেয়েগুলো বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ভবিষ্যতে মারিয়াসহ ফুটবল দলের এসব খেলোয়াড় আরও বড়জয় বাংলাদেশের জন্য এনে দেবে-এটাই প্রত্যাশা।’

এসব ফুটবল তারকার যার হাত ধরে উঠে এসেছেন তাদের স্থানীয় কোচ জুয়েল মিয়া বলেন, ‘কলসিন্দুরের অগ্রযাত্রাকে ধরে রাখতে ক্ষুদে ফুটবলারদের নিয়মিত অনুশীলন চলছে। আজকের এই জয় নতুন প্রজন্মের খেলোয়ারদের আরো উৎসাহ জোগাবে।’

জয়ে উচ্ছ্বসিত কলসিন্দুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও কলসিন্দুর নারী ফুটবল টিমের টিম ম্যানেজার মালা রাণী সরকার বলেন, আজকে জয়ে আমরা অনেক অনেক আনন্দিত, এই জয় আমাদের মেয়ে এবং ছেলেদের জন্য আগামী দিন বিশ্ব জয়ের জন্য অনুপ্রেরণা যোগাবে।

মালা রানী সরকার আরও বলেন,‘কত বাধা পেরিয়ে আজ তারা চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছেন। এক কথায় পাহাড় সমান বাধা পেরিয়ে ‘সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শিউলি আজিম, তহুরা খাতুন, শামসুন্নহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, সাজেদা খাতুন ও মার্জিয়া আক্তার এই অজপাড়া গ্রাঁ কলসিন্দর থেকে হাটি হাটি পায়ে চলতে চলতে শেষে সাফ জয় করেছেন। এই ফুটবল কন্যাদের তৈরি করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। ২০১১ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম বারের মতো বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তারা আলোচনায় আসার পর আরও তিন বার চ্যাম্পিয়নের ধারা অব্যাহত রাখে।’

তিনি আরও বলেন,‘এই অজপাড়া গাঁ কলসিন্দুরের এই মেয়েদের ফুটবল খেলাকে অনেকে ভালো চোখে দেখেনি। এমনকি পরিবার থেকেও তেমন একটা সহায়তা পাওয়া যায়নি। বিশেষ করে প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে মাধ্যমিকে মেয়েরা ভর্তি হওয়ার পর থেকে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় ধরনের বাধা আসে। বিশেষ করে বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে শারীরিক নানা পরিবর্তন দেখা দেয়ার পর থেকেই তাদের ফুটবল খেলা নিয়ে পরিবারের সদস্যরা এবং সেইসাথে স্থানীয় লোকজন ভিন্ন চোখে দেখতে শুরু করে।’

তিনি বলেন, ফুটবল খেলতে গিয়ে নানা ধরনের কটূক্তিও শুনতে হয়েছে কলসিন্দুরের মেয়েদের। স্থানীয়রা মেয়েদের ফুটবল খেলায় উৎসাহ দেওয়ার পরিবর্তে বাধা দিয়ে বলতো, ফুটবল খেললে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। এ ছাড়াও নানা ধরনের কটূক্তিও করতো। এ সময় স্থানীয় শিক্ষক এবং সমাজ সচেতন মানুষদের সহায়তায় খেলোয়ড়দের পরিবার ও স্থানীয়দের বোঝানোর চেষ্টা করা হয়।

মালা রানী আরও বলেন, ‘সাফ চ্যাম্পিয়নের প্রথম পাঁচ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয়া শামসুন্নাহার জুনিয়র ছোটবেলায় মাকে হারায়। গরিব-অসহায় পরিবারে তাকে যতœ করার কেউ ছিল না। কিন্তু ফুটবল খেলার প্রতি ব্যাপক আগ্রহ দেখে আমি এক বছর তার খাওয়া-দাওয়ার দায়িত্ব নেই। এভাবে নানা বাধা-বিপত্তি পেরিয়ে আসার পথে প্রায় প্রতিটি মেয়ে জাতীয় দলে জায়গা করে নেয়ার পর হঠাৎ করে ফুটবল কন্যা সাবিনার মৃত্যু হলে মানসিকভাবে ভেঙে পড়ে কলসিন্দুরের মেয়েরা। সবাই সিদ্ধান্ত নেয়,তারা আর ফুটবল খেলবে না। এরপর তাদের বোঝানো হয় এবং দেশের কথা মাথায় রেখে আবারো ফুটবল খেলায় মনোনিবেশে আগ্রহী করে তোলা হয়। এভাবেই আজকের ফুটবল কন্যারা তৈরি হয়েছে এবং দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারের মুকুট ছিনিয়ে এনেছে।’

তিনি আরও বরেন,‘এক কথায় জাতীয় নারী ফুটবল দলে কলসিন্দুরের বেশিরভাগ মেয়েরা খেলছে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আশা করি, আগামী দিনে দেশের হয়ে আরও ভালো খেলবে তারা, এটাই আমাদের প্রত্যাশা।’ পাশাপাশি তিনি বলেন আমরা আগামীর জন্য খেলোয়াড় তৈয়ার করার ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দু’টি ফর্মেটেই চেষ্টা অব্যাহত রেখেছি। কিছুদিন আগে আমাদের কলসিন্দুর ছোট টিমের মেয়ে এবং ছেলেরা জাতীয় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা (স্কুল এবং মাদ্রাসা) ২০২২ দু’টি ফর্মেটেই জেলা পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)