বুধবার ● ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সুন্দরগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণ জাপা চেয়ারম্যান প্রার্থী আটক
সুন্দরগঞ্জে ভোটারদের মাঝে টাকা বিতরণ জাপা চেয়ারম্যান প্রার্থী আটক

রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি::ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের মাঝে টাকা দিয়ে তাদের প্রলুব্ধ করার সময় জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পার্টির (জাপা) মনোনীত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম শাহিনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা ৷
মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা শানত্মিরাম ইউনিয়নের রিপুজিপাড়া থেকে তাকে আটক করা হয় ৷
শাহিন সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের জাতীয় পার্টির (জাপা) সভাপতি৷ তিনি শান্তিরাম ইউনিয়নের জাপা’র মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়ে (লাঙ্গল) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বিন্দ্বীতা করছেন ৷
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে আটক করে থানায় আনা হয়েছে ৷
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম জানান, আটক শরিফুল ইসলাম শাহিনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হবে৷ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণের দায়ে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে তার জেল-জরিমানা হবে ৷





শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ