শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৪০ পরিবারের মানবেতর জীবনযাপন
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৪০ পরিবারের মানবেতর জীবনযাপন
শনিবার ● ১৯ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ৪০ পরিবারের মানবেতর জীবনযাপন

ছবি : সংবাদ সংক্রান্ত এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে কুঠিবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৪০টি পরিবারের মানবেতর জীবনযাপন নানাবিধ সমস্যায় জর্জরিত। দুইটি ব্যারাকে ২০টি ঘরের জরাজীর্ণ অবকাঠামো। যে কোন সময়ে দূর্ঘটনার আশঙ্কায় আশ্রয়ণ বাসিন্দাদের। প্রতিটি পরিবারের ১০শতকের দলিল থাকলেও খাজনা নিচ্ছেনা ইউনিয়ন ভুমি অফিস। আশ্রয়ণ বাসিন্দাদের দাবী জরাজীর্ন ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করা ও সরকারিভাবে তাদের প্রাপ্ত দলিল অনুযায়ী খাজনা দেওয়ার সুযোগ করে দেওয়া।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার পৌরসভার নদীর তীরবর্তী কুঠিবাড়ী এলাকায় ২০০০ সালে ৪ একর জমির উপরে নির্মিত হয় আশ্রয়ণ প্রকল্পটি। এ প্রকল্পে ৪টি ব্যারাকে ৪০টি পরিবারের বসবাস। এখানে ৭/৮টি মুক্তিযোদ্ধা পরিবারসহ ভুমিহীন পরিবার গুলোর জন্য ২০০১ সালে প্রতিটি পরিবারের জন্য সরকারিভাবে ১০ শতক করে জমি দলিল হস্তান্তর করেন। পরবর্তীতে আশ্রয়ণের বাসিন্দারা দলিল অনুযায়ী তাদের নামে মিউটেশন করে ২০১৪ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করে আসছে হঠাৎ করে তাদের খাজনা নেয়া বন্ধ করে দেয় ভূমি অফিস।
২০০৪ সালে দুটি ব্যারাকে ২০টি ঘর ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যায়। পরে সরকারি বরাদ্দে ২০১৫ সালে ক্ষতিগ্রস্থ ২০টি ঘর পুনরায় নির্মাণ করা হয়। বাকী দুটি ব্যারাকের ২০টি ঘর এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রতিটি ঘরের খুটি ভেঙ্গে গিয়ে নড়বড়ে অবস্থায় পড়ে রয়েছে। ঘরের ছাউনির টিনগুলো ছিদ্র হয়ে ঝাজড়া হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পনিতে তলিয়ে যায়, পুর্ণিমার অতিরিক্ত জোয়ারে হাটু পানি সৃষ্টি হয়ে রান্না খাওয়া বন্ধ হয়ে যায়। অভুক্ত থাকতে হয় পরিবার পরিজন নিয়ে। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-বন্যায় ঘর ছেড়ে যেতে হয় অন্যত্র। নেই কোন স্যানিটেশন ব্যবস্থা, সুপেয় পানির রয়েছে অভাব। আশ্রয়নের অফিস ঘরটিও ভাঙ্গা চুড়া অবস্থায় পড়ে রয়েছে। সব মিলিয়ে এখন দুর্বিসহ জীবন যাপন আশ্রয়নের বাসিন্দাদের।
আশ্রয়ণ প্রকল্পের সভাপতি সেকেন্দার আলী খান, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র বাউল, নুরজাহান বেগম, সালেহা বেগম, মোসাম্মত লিজা আক্তার, রুস্তম কাজী, অসীম দত্তসহ একাধিক আশ্রয়নের বাসিন্দারা বলেন, ২০০১ সালে সরকারিভাবে প্রত্যেককে ১০ শতক জমির দলিল দেন। পরবর্তীতে নিজ নামে মিউটেশন করে ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত খাজনা পরিশোধ করেছি। হঠাৎ ভূমি অফিস কর্মকর্তা বলছেন ৫ শতক জমির খাজনা দিতে পারবেন। আমাদের খাজনা নেওয়া বন্ধ করে দিয়েছে। আশ্রয়নের শুরু থেকেই জমি বুঝিয়ে দেওয়া হয়নি। সর্বশেষ মাঠ জরিপে বি আর এস রেকর্ডেও আমাদের নামে রেকর্ড হয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। কর্মকর্তাদের জমি বুঝিয়ে দিয়ে প্রতিবেদন দাখিল করতে বললেও অদ্যবদি পর্যন্ত কোনর সুরহা হয়নি। ব্যারাক দুটি ২০টি পরিবারের ঘরগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ন জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান তারা।

এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্পটি দলিল ও জমি নিয়ে জটিলতা রয়েছে। নিয়ম অনুযায়ী পৌরসভায় ব্যারাক হাউজে বসবাসকৃত প্রতিটি কক্ষে হাফ শতক করে জমি প্রাপ্ত। কিভাবে ১০ শতকের জমির দলিল হস্তান্তর হয়েছে খুজে দেখা হচ্ছে। আশ্রয়নের দুটি ব্যারাকে ২০টি ঘরের সংস্কারের জন্য গত বছর প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ আসলে সংস্কার করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)