শিরোনাম:
●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ৪ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত-১৭’ আজ শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ৪ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত-১৭’ আজ শুরু
বুধবার ● ২৫ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ৪ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত-১৭’ আজ শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪৮তম ব্যাচের ৪ দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব ‘সংবর্ত-১৭’ আজ বুধবার হতে নানান বর্ণাঢ্য আয়োজনে শুরু হতে যাচ্ছে।
উদ্বোধনী দিনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান চট্টগ্রাম শহর ও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য শোভাযাত্রা, ফ্ল্যাশমব, কালার ফেস্ট, বৃক্ষরোপণ এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের নৈশভোজ পর্ব। পরেরদিন ২৬ জানুয়ারিতে রয়েছে ফটো এক্সিবিশন। ২৭ জানুয়ারিতে থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। সর্বশেষ ২৮ জানুয়ারি সন্ধ্যায় ওয়ারফেজ, আর্ক, নেমেসিস, ক্রিপটিক ফেট, কার্নিভাল, উন্মাদসহ নানান জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনায় অনুষ্ঠিত হবে জমকালো কনসার্ট। ২৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় চুয়েটের টিএসসি কনফারেন্স রুমে এক প্রেস কনফারেন্সে লিখত বক্তব্যের মাধ্যমে এইসব তথ্য তুলে ধরেন সংবর্ত-১৭, এর আহ্বায়ক আশিকুর রহমান আবির।চুয়েট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, মাদকমুক্ত ক্যাম্পাসসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম, স্থাপত্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. স্বপন কুমার রায়, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সম্পদ ঘোষ ও পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসলাম মিয়া। উল্লেখ্য, ২০১৯ সালে সর্বশেষ শিক্ষা সমাপনী উৎসব চিরন্নয়১৪ অনুষ্ঠিত হয়েছিল। করোনার কারণে দীর্ঘ তিনবছর পর পুনরায় শিক্ষা সমাপনী উৎসব সংবর্ত১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে।তাই শিক্ষার্থীদের মাঝে এই উদ্দীপনাটা অন্যবারের তুলনায় এবার একটু বেশি কাজ করছে। এই উৎসবের জন্য ইতিমধ্যে দেয়ালিকা, র্যাগ হাট, আলপনা সবকিছু সম্পন্ন হয়েছে। এই উৎসবে যোগ দিতে আসছেন প্রাক্তনরাও।
চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’ সম্পন্ন হয়েছে। গতকাল ২৪শে জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ১১টায় প্রতিযোগিতার চূড়ান্ত দিবসের ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা ও পুরকৌশল বিভাগের প্রভাষক মো. আসিফুর রহমান।

এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৪টি ইভেন্টে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে প্রায় ৪০০ প্রতিযোগী অংশগ্রহণ করছেন। এতে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্টে দ্রুততম মানব নির্বাচিত হয়েছেন শেখ রাসেল হলের রিয়াদ আহমেদ ও দ্রুততম মানবী নির্বাচিত হয়েছেন শামসেন নাহার খান হলের সাদিয়া পারভীন স্বর্ণ। এছাড়া ছাত্রদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন শহিদ তারেক হুদা হলের শেখ ওয়ালি উল্লাহ রাকীব ও রানার-আপ হয়েছেন শেখ রাসেল হলের শেখ রাসেল হলের ফয়জুল হক স্বাধীন এবং হল চ্যাম্পিয়ন হয়েছে শহিদ তারেক হুদা হল ও রানার-আপ হয়েছে শেখ রাসেল হল। আর ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন শামসেন নাহার খান হলের সমন্বীতা সরকার ও রানার-আপ হয়েছেন একই হলের সাদিয়া পারভীন স্বর্ণ এবং হল চ্যাম্পিয়ন হয়েছে শামসেন নাহার খান হল ও হল রানার-আপ হয়েছে সুফিয়া কামাল হল। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা

আর্কাইভ