শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ইন্টারনেটে বাংলা ভাষার যথাযথ ব্যবহারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » ইন্টারনেটে বাংলা ভাষার যথাযথ ব্যবহারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : চুয়েট ভিসি
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইন্টারনেটে বাংলা ভাষার যথাযথ ব্যবহারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : চুয়েট ভিসি

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, “বায়ান্নের ভাষা আন্দোলন ছিল বাঙালির সকল স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। সাতচল্লিশের দেশভাগের পর পাকিস্তানীরা প্রথম আঘাত হানে আমাদের ভাষার উপর। একুশে ফেব্রুয়ারি মাতৃভাষায় কথা বলার দাবিতে বাঙালিকে সেদিন রক্ত দিতে হয়েছিল। সেই থেকে রক্ত দিতে-দিতে আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, একাত্তরে এসে বঙ্গবন্ধুর নেতৃত্বে আরেক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি। সরকার সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের জন্য আইন করে দিয়েছে। কিন্তু সর্বত্র সেটার ব্যত্যয় ঘটছে। বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ভাষার বিকৃতি হচ্ছে। ইন্টারনেটে বাংলা ভাষার যথাযথ ব্যবহারে বর্তমানে প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষাকে উপস্থাপন করা যেতে পারে। সেজন্য বাংলা একাডেমির কার্যক্রমে প্রকৌশলীদের অন্তর্ভ্ক্তু করা উচিত। পরিশেষে, একুশের চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আত্মনিয়োগ করার আহবান জানাই। ” তিনি ২১শে ফেব্রুয়ারি মঙ্গলবার চুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও একুশে ফেব্রুয়ারি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রধানগণের পক্ষে স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান কানু কুমার দাশ, প্রভোস্টগণের পক্ষে শহিদ মোহাম্মদ শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির জিসান, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. জামাল উদ্দীন এবং শিক্ষার্থীদের পক্ষে ‘১৭ ব্যাচের পুরকৌশল বিভাগের সাঈদ চৌধুরী। অনুষ্ঠানমালা সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরী ও প্রভাষক দিবা দাশ এবং উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোররা অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে মহান ভাষা শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে মহান শহিদ দিবস উপলক্ষ্যে দিনের প্রথম প্রহরে সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের আবাসিক উত্তর গোল চত্বর হতে প্রভাতফেরীর মাধ্যমে দিনব্যাপী কর্মসূচীর শুরু হয়। প্রভাতফেরীতে নেতৃত্ব দেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এরপর চুয়েট কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় পতাকা অধঃনমিতকরণ করা হয়। পরে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় সাথে ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। পরে ডিনবৃন্দ, পরিচালক-বিভাগীয় প্রধান-সেন্টার চেয়ারম্যানবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক ও হল প্রভোস্টবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)