শিরোনাম:
●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ
রাঙামাটি, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রবাসী এমদাদ খুনের ঘটনার স্বীকারোক্তি দিলো স্ত্রী নারগিস ও ভাড়াটে খুনি নবী
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রবাসী এমদাদ খুনের ঘটনার স্বীকারোক্তি দিলো স্ত্রী নারগিস ও ভাড়াটে খুনি নবী
শুক্রবার ● ২৪ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসী এমদাদ খুনের ঘটনার স্বীকারোক্তি দিলো স্ত্রী নারগিস ও ভাড়াটে খুনি নবী

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে প্রবাস ফেরত স্বামী এমদাদুল হককে (৪৮) পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৈদ্যুতিক শক দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ঘাতক স্ত্রী নারগিস মোস্তারি (৪০)। বৃহস্পতিবার (২৩ মার্চ) চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জিহান সানজিদার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হ-ত্যার বিষয়টি অকপটে স্বীকার করেন নারগিস ও ভাড়াটে খু-নী আইয়ুব নবী। নি-হত এমদাদুল হক উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের ফরাজি বাড়ির মৃ-ত মনছুর আহম্মদের পুত্র।

এদিকে হ-ত্যাকান্ডের ঘটনায় নি-হত এমদাদের ছোট ভাই কামলা পাশা বাদী হয়ে বুধবার রাতে নারগিস মোস্তারি (৪০) ও আইয়ুব নবীকে (২২) আসামী করে মিরসরাই থানায় একটি হ-ত্যা মামলা (নং ১৩) দায়ের করেন। নারগিস সাহেরখালী ইউনিয়নের মধ্যম সাহেরখালী গ্রামের আলা মিয়া চৌধুরী বাড়ির আনোয়ারুল আজিমের মেয়ে। আইয়ুব নবী একই বাড়ির নিজাম উদ্দিনের ছেলে। সে পেশায় দিনমজুর।

আদালতে দেওয়া জবানবন্দীতে এমদাদের স্ত্রী নারগিস জানান, ২০০৪ সালে এমদাদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী প্রবাসে থাকতেন। প্রবাসে থাকাকালীন ঠিকমতো টাকা পয়সা দিতো না, অনেক কষ্ট দিতো। এরমধ্যে তাদের দুইটি সন্তারে জন্ম হয়। গত বছরের সেপ্টেম্বরে স্বামী একেবারে দেশে চলে আসেন। দেশে আসার পরও ঠিকভাবে টাকা পয়সা খরচ করতো না। এনিয়ে আমার স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হতো। তার আচরণে আমি অতিষ্ঠ হয়ে মে-রে ফেলার মনস্থির করেছি। এরপর বিষয়টি আমাদের বাড়ির কাজের লোক আইয়ুব নবীকে বলি। সে প্রথমে রাজি না হলেও পরে ৫০ হাজার টাকার বিনিময়ে আমার স্বামীকে খু-ন করতে রাজি হয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার ৩ দিন আগে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ওয়াহেদপুরে চলে আসি। আসার সময় সাহেরখালী ভোরের বাজারের একটি ফার্মেসী থেকে ঘুমের ঔষধ ক্রয় করে সাথে নিয়ে আসি। আগের পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার (২১ মার্চ) আছরের পর রান্না করা সেমাইয়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিই। সেমাই খেয়ে আমার স্বামী অচেতন হয়ে পড়ে। এরপর আইয়ুব নবীকে ফোন করে বাড়িতে আসতে বলি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সে আমার ঘরে আসে। তখন আমার স্বামীর জ্ঞান ফিরে আসে। তখন তাকে বলি ডাক্তার এসেছে, তোমাকে চিকিৎসা করতে। এরপর আমি এক হাত চেপে ধরি, আইয়ুব নবী আরেক হাতে জিআই তার পেছিয়ে মাল্টিফ্লাগ থেকে সংযোগ দিয়ে বৈদ্যুতিক শক দিয়ে মৃ-ত্যু নিশ্চিত করে। এরপর মাল্টিফ্লাগ পাশের পুকুরে ফেলে দিয়েছি।

জবানবন্দীতে নারগিস আরো বলেন, মা-রা যাওয়ার পর আমার স্বামীর মানিব্যাগ থেকে ৫০০ টাকা নিয়ে আইয়ুব নবীকে ভাড়ার জন্য দিই। এরপর রাতে সে চলে যায়। পরবর্তীতে রাত ২ টায় আমার দেবর কামাল পাশাকে ফোন করে তার ভাই বিদ্যুৎপৃ-ষ্টে মা-রা গেছে বলে বিষয়টি জানাই।

মিরসরাইয়ে ১২০ পরিবারের মাঝে পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা’র ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই :: মিরসরাইয়ের ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থা’র পক্ষ থেকে ১২০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ারস্থ জয়পুর পূর্বজোয়ার ও দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রামের দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সংস্থার সদস্যরা পরিবারগুলোর বাড়ি বাড়ি গিয়ে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ছোলা দুই কেজি, চিনি দুই কেজি, সয়াবিন তেল এক লিটার, খেসারির ডাল এক কেজি, পেঁয়াজ দুই কেজি, মুড়ি এক কেজি, খেজুর এক কেজি, আলু দুই কেজি, লবণ এক কেজি ও সেমাই তিন প্যাকেট।

পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সভাপতি তোফায়েল আমিন মাসুদ বলেন, প্রতি বছরের ন্যায় ‘ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এইবারও আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমরা চাই সমাজের সুবিধাবঞ্চিত, দরিদ্র পরিবারগুলোও পবিত্র রমজান মাসে অন্য সবার মত রোজা পালন করুক। আমাদের এই উদ্যোগে ও ক্ষুদ্র উপহারে কারো মুখে হাসি ফুটলে তবেই আমাদের স্বার্থকতা। সংস্থার উপদেষ্টা পরিষদ সদস্য, সিনিয়র সদস্য, কার্যকরী পরিষদ সদস্য, শুভাকাঙ্খী ও সাধারণ সদস্যদের কাছ থেকে সংগৃহীত অর্থ থেকে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এজন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি।

ইফতার বিতরণ কমিটির আহবায়ক নাজিম উদ্দিন রিপন বলেন, সবার আন্তরিকতা, আর্থিক সহায়তার পাশাপাশি সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে এ কর্মসূচি আমরা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পশ্চিম জোয়ার ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন স্বপন, মিজানুর রহমান মাসুক, শরিফুল ইসলাম ঈশান, হাসানুল কবীর লাভলু, সাধারণ সম্পাদক ওমর ফারুক ইমন, সহসাধারণ সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলু, দপ্তর সম্পাদক মারিফুল ইসলাম মুহিন, সাব্বির আহমেদ, সহক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাকিব, ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম হৃদয়, আরিফুল ইসলাম মুকুট, সাজিদ, বাপ্পি, আতিক, বাদশা, সাইম, রিয়াজ, তারেকসহ সদস্যবৃন্দ।





চট্টগ্রাম এর আরও খবর

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস

আর্কাইভ