শিরোনাম:
●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ মে ২০২৩
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৩
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৩
সোমবার ● ২২ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে হত্যা মামলার আসামীসহ গ্রেফতার-৩

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি সদস্যের ছেলের থাপ্পরে নিহত সোহেল হত্যা মামলার আসামী সাইফুল ইসলাম মনিকে গ্রেফতার করেছে পুলিশ। রোবরার উপজেলার সরিষা ইউনিয়নের কৃষি বাজারে গুইলাকান্দা গ্রামের আবু ছায়েদের পুত্র সোহেল মিয়া(১৭) অটোবাইক চালানোর সময় সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন(২৪)এর গায়ে ঘষা লাগায় ক্ষিপ্ত হয়ে চড় থাপ্পর মারায় ঘটনাস্থলে সোহেল জ্ঞান হারায়।
পরে স্থানীয় লোকজন তাকে আশংখ্যা জনক অবস্থায় ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে রোববার ৪জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। ধৃত আসামিকে পুলিশ সোমবার আদালতে প্রেরণ করে।
এছাড়াও ১০পিচ ইয়াবাসহ উপজেলার উচাখিলা বাজারের সন্তোষ ঋষির ছেলে নয়ন ঋষি (৩০) কে ও শ্রম আদালত আইনে উপজেলার হাসপাতাল রোডস্থ মর্ডান ডায়াগনিস্টিক সেন্টারের মালিক লিয়াকত আলী শাহজাদাকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃত সকল আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

ঈশ্বরগঞ্জ :: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভূমি অফিস কতৃক আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন। পরে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালী শেষে উপজেলা ভুমি অফিসে উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল হাদী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, কৃষি কর্মকর্তা নুসরাত জামানসহ উপজেলার গণমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারী, সেবা গ্রহীতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করাকে এবারের ভূমি সেবা সপ্তাহে উপজেলা পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও অফিসের প্রবেশ মুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন, নামজারি/ জমি ভাগ/ খারিজ করতে মোট খরচ ১ হাজার ১শ ৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোসহ যাবতীয় সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার পাশাপাশি ডিসিআর এবং খতিয়ান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভূমি সেবা খাতে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। ১৬১২২ নাম্বারে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ঈশ্বরগঞ্জে প্রেস ব্রিফিং

ঈশ্বরগঞ্জ :: “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়েছে। রোববার (২১ মে ২০২৩) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ওই প্রেস ব্রিফিং করা হয়। দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ২২ মে থেকে শুরু হওয়া ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’ চলবে ২৮ মে পর্যন্ত। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর ব্যবস্থা গ্রহণ করাকে এবারের ভূমি সেবা সপ্তাহে উপজেলা পর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও অফিসের প্রবেশ মুখে নামজারির প্রবাহচিত্র স্থাপন, নামজারি/ জমি ভাগ/ খারিজ করতে মোট খরচ ১ হাজার ১শ ৭০ টাকা লিখিত সাইনবোর্ড লাগানোসহ যাবতীয় সেবার ব্যানার ও প্ল্যাকার্ড স্থাপন করার পাশাপাশি ডিসিআর এবং খতিয়ান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ভূমি সেবা খাতে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে পরিচিত করাতে এবারের ভূমি সেবা সপ্তাহে নানা পদক্ষেপ নিয়েছি। ১৬১২২ নাম্বারে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

ইউপি সদস্যের ছেলের থাপ্পরে প্রাণ গেল ইজিবাইক চালকের

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শরীরের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের ঘষা লাগাকে কেন্দ্র করে ইউপি সদস্যের ছেলের থাপ্পরে সোহেল মিয়া(১৭) নামের এক ইজিবাইক চালকের নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের কৃষি বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত সোহেল মিয়া ওই গ্রামের আবু সাঈদের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। পথিমধ্যে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন সরিষা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেমের ছেলে ময়নাল হোসেন(২৪)। ময়নালনের শরীরের সাথে ইজিবাইক ঘষা লাগায় ময়নাল চড়াও হয় ইজিবাইক চালক সোহেলের দিকে। ইজিবাইক থামিয়ে চালক সোহেলকে থাপ্পড় মারে। প্রথম থাপ্পড় খেয়ে চালক সোহেল গাড়িতে পড়ে যায়। থাপ্পড় খেয়ে সোহেল আর্তনাদ করে বলতে থাকে ‘ভাই আমাকে আর মাইরেন না, আমাকে ক্ষমা কইরা দেন।’ এলোপাতাড়ি থাপ্পড়ের এক পর্যায়ে সোহেল জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল সুমন মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

অরক্ষিত বিদ্যুতে দেড় লাখ টাকার গাভীর মৃত্যু

ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে প্রায় দেড় লাখ টাকার একটি গাভীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এমন ঘটনাটি ঘটে।

জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের থানা সংলগ্ন দত্তপাড়া এলাকার কামরুজ্জামান শাহীনের তিনটি গাভী রয়েছে। প্রতিদিনের নেয় শনিবার সকালে সেই গাভীগুলো ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দেন। এর মধ্যে থেকে একটি গাভী ঈশ্বরগঞ্জ থানার ভিতর থেকে বাঁশের খুটি দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে একই গ্রামের রমজান আলীর বাড়িতে বিদ্যুতৎ সংযোগ নেয়। সেই অরক্ষিত বিদ্যুৎতের তার বাঁশের খুঁটি থেকে ছিড়ে পড়ে থাকে। এমন অবস্থায় শনিবার দুপুরে কামরুজ্জামানের শাহীনের প্রায় দেড় লাখ টাকার একটি গাভী ছিড়ে পড়া তারে জড়িয়ে মারা যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ প্রাণীসম্পদ কর্মকর্তা পল্লব বৈশ্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাভীর মালিক কামরুজ্জামান শাহীন বলেন, বিদুৎস্পষ্ট হয়ে মারা যাওয়া গাভী গরুটির বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। গাভীর একটি ১ মাসের বকনা বাছুর রয়েছে। গাভীটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেলো।

ঈশ্বরগঞ্জ পিডিবির আবাসিক প্রকৌশলী ইমতিয়াজ মামুন বলেন, তারে জড়িয়ে একটি গাভী মারা গেছে শুনেছি। বাঁশের খুটি দিয়ে অরক্ষিত বিদ্যুতের তার কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আমি আসার পূর্ব থেকেই সংযোগ ছিলো। যে সমস্ত স্থানে এমন সংযোগ রয়েছে সেগুলো দেখে ব্যবস্থা নিচ্ছি।





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ