শুক্রবার ● ৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
ঈশ্বরগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বৃহস্পতিবার দিন থেকে রাতভর টানা বৃষ্টিতে পানিবন্ধী হয়ে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। বৃষ্টির কারণে ঈশ্বরগঞ্জ দিয়ে বয়ে যাওয়া কাচামাটিয়া নদীতে পানি প্রবল ভাবে বেড়েছে। টানা বৃষ্টিতে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরনিখলা নদীরপাড় এলাকার পরিবারের ঘরগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় তাঁরা স্বপরিবারে চরনিখলা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ওইসব আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পৌরসভার উদ্যোগে শুকনো খাবার (চিড়া, মুড়ি, চিনি) বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার (কমান্ডার), বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন রানা প্রমুখ।





রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু
আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ
ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার