শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » ছাত্রীর বাড়িতে প্রশ্ন পাঠিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ
প্রথম পাতা » ঝালকাঠি » ছাত্রীর বাড়িতে প্রশ্ন পাঠিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রীর বাড়িতে প্রশ্ন পাঠিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়র দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষায় এক ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেওয়া অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

বুধবার (১১ অক্টোবর) দশম শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় সহকারী কমিশনার (ভুমি) মো.সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়। ২ টা পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে তার মা এসে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কাছে জানান। পরে তিনি কতৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন ,প্রশ্নপত্র বাড়িতে পাঠানোর অধিকার আমার নাই। কতৃপক্ষের অনুমতি নেওয়ার উচিত ছিলো। আমি কারো অনুমতি নেইনি আমার ভুল হয়ে গেছে। আমি মানবিকের কারণে এটা করেছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল বলেন, আমাকে স্বীকারোক্তি দিয়েছে। খাতা, প্রশ্নপত্র ও স্বীকারোক্তি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। এবিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২য় দিনের মতো চলছে ঝালকাঠিতে বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি

ঝালকাঠি :: ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদ তৈরি স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে ঝালকাঠিতে ২য় দিনের মতো কর্মবিরতি করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা।

বুধবার(১১ অক্টোবর) দিনভর ঝালকাঠি সরকারি কলেজ এ কর্মবিরতি পালন করা হয়।

কর্মবিরতিতে বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি কলেজ ইউনিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, উপাধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈ, ঝালকাঠি জেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী প্রমুখ।

এসময় তারা বলেন, বঞ্চনা আর বৈষম্যের মাধ্যমে এই পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে। অপেশাদাররা এই পেশাকে গ্রাস করছে। শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে ৪র্থ গ্রেডের ওপর কোনো পদ নেই। শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ পদ অধ্যাপক পদটি চতুর্থ গ্রেড হওয়ায় পঞ্চম গ্রেড হতে তৃতীয় গ্রেডে পদোন্নতির সুযোগ নেই। তাই অধ্যাপকটি তৃতীয় গ্রেডে উন্নীত করা এবং আনুপাতিক হারে প্রথম ও দ্বিতীয় গ্রেডের পদ তৈরি করা জরুরি হয়ে পড়েছে।

২০১৫ সালে নতুন পে-স্কেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা। আমাদের পূর্ণ গড় বেতনে অর্জিত ছুটির বিষয়ে ২০০৭ সালে শিক্ষা মন্ত্রণালয় সম্মতি প্রদান করলেও প্রশাসনের আন্তরিকতার অভাবে এটি আলোর মুখ দেখেনি। তাই সাধারণ শিক্ষা ক্যাডারদের দাবি আদায়ে জরুরিভাবে একটি দক্ষ, যুগোপযোগী ও স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা সময়ের দাবি।

পরীক্ষা হলে নকলের সুযোগের জন্য শিক্ষার্থীদের কাছে শিক্ষকের টাকা দাবি

ঝালকাঠি :: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণির ভোকেশনাল পরীক্ষায় নকলের সুযোগ করার জন্য ম্যাজিস্ট্রেটকে নিয়ন্ত্রণ করতে প্রতি শিক্ষার্থীর কাছে ১ হাজার ৯০০ টাকা করে দাবি করার অভিযোগ উঠেছে ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামিয়া ফাজিল মাদরাসার আইসিটি শিক্ষক মো. মুসা হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে মাদরাসার অধ্যক্ষকে এ নির্দেশ দেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
হাফিজুল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান , আগামী ১ সেপ্টেম্বর আমাদের পরীক্ষা শুরু হবে। আর এই পরীক্ষায় নকল করার জন্য ম্যাজিস্ট্রেটকে ব্যবস্থা করতে প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ৯০০ টাকা করে তার কাছে আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন। একদিন যেতে না যেতেই আমাদের টাকার জন্য চাপ সৃষ্টি করেন ওই শিক্ষক। টাকা না নিয়ে গেলে আমাদেরকে বেত দিয়ে মারধর করেন। পরে সেটি আমরা গোপনে মোবাইলে ধারণ করে রাখি।
অভিযুক্ত আইসিটি শিক্ষক মো. মুসা হাওলাদারের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন বলেন, শিক্ষার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ ওঠায় তাকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, মাদরাসা অধ্যক্ষকে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস দিতে নির্দেশ দিয়েছি। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’





ঝালকাঠি এর আরও খবর

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা

আর্কাইভ