শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » দুই সপ্তাহ পর কলেজ ছাত্রকে উদ্ধার করল পুলিশ
প্রথম পাতা » চট্টগ্রাম » দুই সপ্তাহ পর কলেজ ছাত্রকে উদ্ধার করল পুলিশ
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই সপ্তাহ পর কলেজ ছাত্রকে উদ্ধার করল পুলিশ

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান থেকে ১৫দিন আগে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র ফাহিম উদ্দিনকে উদ্ধার করেছে পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর বিকালে ফাহিম নিখোঁজ হয়। এরপর দিশেহারা হয়ে ফাহিমের বাবা আবদুল মান্নান রাউজান থানায় নিখোঁজ ডায়েরী করেন। পরবর্তীতে গুপ্তচর ও তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। গত সোমবার (০৯ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীস্থ তার কর্মস্থল একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ওই কলেজছাত্র কেউ অপহরণ করেনি, সে স্বেচ্ছায় চট্টগ্রাম নগরীতে গিয়ে কাজ নেয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও তার পরিবারের সদস্যরা জানায়, ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় ফহিম ও তার বৃদ্ধ দাদাকে ঘরে রেখে তার পরিবারের সদস্যরা আত্মীয়বাড়ীতে মেজবানের দাওয়াতে যান। সেদিন বিকাল সাড়ে ৪টায় বাসায় ফিরে দেখতে পান ঘরের বাইরে হুক লাগানো, ফহিম ঘরে নেই। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখোঁজি করেও সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরী করে তার পরিবার। অপরদিকে নিখোঁজের পর একটি প্রতারক চক্র ফাহিমকে অপহরণ করছে বলে দাবি করে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। তখন পুলিশ প্রশাসন অপহরণকারীকে আটক করতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার শুরু করে। ফাহিমের পরিবারেও বাড়তে উদ্বেগ-উৎকন্ঠা। ফাহিম উদ্দিন রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এয়াছিন নগর গ্রামের জিন্নাত আলী দর্জি বাড়ির আবদুল মান্নানের ছেলে।ফেইসবুকে স্ট্যাটাস প্রচার করা হলে অপহরণকারী পরিচয় দিয়ে ফাহিমকে ছেড়ে দেয়ার শর্তে তার বাবার কাছ থেকে ২০লাখ টাকা মুক্তিপণ দাবি করা ব্যক্তি প্রতারকচক্রের সদস্য বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। তিনি বলেন, পরিবারের সদস্যদের না জানিয়ে স্বেচ্ছায় ঘর থেকে বের হয়ে চাকুরি নিয়েছিল ফাহিম। তার বাবা নিখোঁজ ডায়েরী করার পর উদ্ধার পরবর্তীতে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে ফাহিমকে। নিখোঁজের ১৫দিন পর ছেলেকে পেয়ে আনন্দিত ফাহিমের বাবা আব্দুল মান্নান ও মিনু আক্তার।





আর্কাইভ