শিরোনাম:
●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে টিসিবির চাল থেকে বঞ্চিত ষোল হাজার পরিবার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে টিসিবির চাল থেকে বঞ্চিত ষোল হাজার পরিবার
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে টিসিবির চাল থেকে বঞ্চিত ষোল হাজার পরিবার

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অবহেলায় ভর্তুকি মূল্যে টিসিবির চাল থেকে বঞ্চিত হল নিম্ন আয়ের ষোল হাজার কার্ডধারী পরিবার। নিম্ন আয়ের মানুষের আর্থিক কষ্ট লাঘবে সারাদেশে ১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ)’র পণ্য চাল, ডাল, তেল, চিনি ও পেঁয়াজ বিতরণ করা হচ্ছে। ময়মনসিংহে প্রতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে পরবর্তি মাসের ১৪ তারিখ পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক তা বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে ময়মনসিংহে চাল ডাল ও তেল বিতরণের কথা থাকলেও ঈশ্বরগঞ্জ উপজেলায় ঘটেছে এর ব্যতিক্রম। এ উপজেলায় টিসিবির চাল পায়নি ৯টি ইউনিয়নের মোট ১৬ হাজার ১৭২টি পরিবার। তালিকা থেকে চাল বাদ দিয়েই অন্যান্য পণ্য বিতরণ করা হয়েছে। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে নিম্ন আয়ের মানুষ এই সরকারি চাল থেকে কেন বঞ্চিত হলো? এই প্রশ্নের জবাবে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টিসিবির জন্য বরাদ্দকৃত প্রতি মাসের চাল নির্ধারিত মাসেই উত্তোলন করে খাদ্য গুদামে সংরক্ষণ করতে হবে। পরে টিসিবির সিদ্ধান্ত অনুযায়ী তারিখে নির্ধারিত ডিলারের মাধ্যমে তা বিতরণ হবে। কোনভাবেই নির্ধারিত মাসের চাল পরবর্তী মাসে উত্তোলন করা যাবেনা মর্মে প্রতিটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা প্রদান করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে এমন নির্দেশনার কোন চিঠি পাননি বলে দাবি ঈশ্বরগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের। যে কারণে অক্টোবর মাসের চাল নভেম্বর মাসে উত্তোলন করতে পারেননি তিনি। ফলে ভর্তুকি মূল্যে এ মাসের টিসিবির চাল থেকে বঞ্চিত হল উপজেলার ৯টি ইউনিয়নের কার্ডধারীরা। টিসিবির কার্ডধারী বৃদ্ধ হাদিস মিয়া জানান, চালের টাকা নিয়ে এসেও চাল পাইনি। এখন বেশি দামে বাজার থেকে চাল কিনতে হবে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক উজ্জ্বল কুমার দত্ত’র কাছে জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। পরে তার পক্ষে উপজেলা খাদ্য গুদাম চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এ উপজেলায় নতুন যোগদান করায় জেলার হোয়াটসআ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেননি বিধায় নির্দেশনার কোন চিঠি তিনি পাননি। যে কারণে অনেক চেষ্টা করেও আর অক্টোবর মাসের চাল উত্তোলন করা যায়নি।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চিঠি পায়নি বলে এ মাসে চাল উত্তোলন করতে পারেনি। যে করণে এ মাসে চাল দেয়া সম্ভব হয়নি। কিন্তু জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে আমি অনুলিপি পেয়েছি। তারা কেন পেলনা এ বিষয়ে লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের বাণিজ্য শাখায় যোগাযোগ করলে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলায় কেন চাল বিতরণ হয়নি তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হবে।





আর্কাইভ