শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঘুষ নেয়ার ভিডিও প্রকাশের পর সানোয়ার হোসেনকে তলব
প্রথম পাতা » ময়মনসিংহ » ঘুষ নেয়ার ভিডিও প্রকাশের পর সানোয়ার হোসেনকে তলব
রবিবার ● ২৬ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘুষ নেয়ার ভিডিও প্রকাশের পর সানোয়ার হোসেনকে তলব

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজীবপুর ভূমি অফিসের অফিস সহকারীর ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পরে টাকা ছাড়া ভূমিসেবা না দেওয়ার বিষয়টি নিয়ে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এ ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) সানোয়ার হোসেনকে তলব ও অফিস সহকারী আহাম্মদ হোসেনকে শোকজ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
জানা যায়, খারিজের জন্য টাকা লেনদেনের ভিডিওটি গত বুধবার রাতে ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, সহকারী ভূমি কর্মকর্তার চেয়ার ফাঁকা। টেবিলে দাঁড়িয়ে কাগজপত্র নিয়ে কথা বলছেন অফিস সহকারী আহাম্মদ হোসেন। ৫০০ টাকার নোট গুনে আহাম্মদের হাতে দিলে সেই টাকা নিজের পকেটে রাখেন আহাম্মদ। সেখানে ১৫ হাজার টাকা ছিল বলে নিশ্চিত করেন আহাম্মদ হোসেন। আহাম্মদ হোসেনের কর্মস্থল পাশের উচাখিলা ইউনিয়ন হলেও বছরখানেক আগে অতিরিক্ত দায়িত্ব পালনে রাজীবপুরে পাঠায় কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার শতাধিক ভুক্তভোগীর গণস্বাক্ষরিত একটি অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর। ওই অভিযোগ সূত্রে জানা যায়, রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে সানোয়ার হোসেন কর্মরত আছেন প্রায় ছয় বছর যাবৎ। ভূমি অফিসের পাশেই তার বাড়ি হওয়ায় অফিস চলাকালীন তিনি তার বাড়িতেই অবস্থান করেন। ওই অবস্থায় বেশির ভাগ সময়েই ভূমি সেবাগ্রহীতারা অফিস কার্যালয়ে গিয়েও তাকে পান না। যে কারণে ফোনে অথবা সরাসরি নায়েবের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার অফিস সহায়ক আহাম্মদ এবং প্রতিবেশী ভাতিজা হিরকের সঙ্গে দেখা করতে বলে। হিরক ইউনিয়ন ভূমি কার্যালয়ের কোনো কর্মচারী না হলেও ষে দিনভর অফিসেই থাকেন এবং নায়েব চাচার ঘুষ লেনদেনে সাহায্য করেন। হিরক এবং অফিস সহায়ক আহাম্মদ দুজনই খারিজ প্রতি ৮ হাজার থেকে ৪০ হাজারেরও ঊর্ধ্বে টাকা ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করেন।
তবে প্রতিবেদকের কাছে আহাম্মদ জানান, ‘ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। এগুলো ডিসিআর ফি এর টাকা ছিল। ডিসিআর ফি কত টাকা জানতে চাইলে তিনি কলটি কেটে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন।
তবে ভুক্তভোগী জাহিদুল ইসলাম উজ্জ্বলের ভাষ্যমতে, তিন বছর ধরে খারিজের জন্য ঘুরছিলেন তিনি। অনেক লোক ধরেও যখন কাজ হয়নি তখন টাকা দেওয়ার ২০ দিনের মধ্যে খারিজটি করে দেওয়া হয়। ২০ শতাংশ জমি খারিজ করতে ১৮ হাজার টাকায় চুক্তি হয় আহাম্মদের সঙ্গে। নায়েবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হিরকের সঙ্গে যোগাযোগের পর সে আহাম্মদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। ভিডিও যখন করা হয় তখন ১৫ হাজার টাকা দেওয়া হলেও পরে আরও তিন হাজার টাকা দেওয়া হয়েছে। আরো বলেন, নায়েব নিজের হাতে টাকা নেন না। আত্মীয় হিরক ও অফিস সহকারী আহাম্মদের মাধ্যমেই টাকা লেনদেন করেন। আরও ৩০ শতাংশ জমি খারিজের জন্য আহাম্মদের হাতে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।
সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ছানোয়ার হোসেন বলেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিও এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা। আহাম্মদেই বলতে পারবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, নায়েবের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, আগামী ২৭ তারিখে অভিযোগকারী ও নায়েবকে তলব করা হয়েছে। অফিস সহকারীর টাকা নেওয়ার ভিডিও দেখার পর তাকে শোকজ করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে ডাকা হয়েছে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠানো হবে।





আর্কাইভ