শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলা
সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলা

---মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াসের পক্ষে কাজ করায় কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় দুজন আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চমেক) ভর্তি করা হয়েছে।

রবিবার ১৪ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার চৌধুরী পাড়াস্থ মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মঞ্জুরুল হাসান মঞ্জু (৪৪) এবং মাইনুল হাসান আশরাফ (৪৫)। এরমধ্যে আশরাফ মিরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্ট ছিলেন। আর মঞ্জু গিয়াসের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে কাজ করায় তাঁর কর্মীদের উপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এসময় মো. মাহফুজুল হকের নেতৃত্বে তাঁর ছেলে মনির উদ্দিন ও তৌহিদুল আলম, জামসেদ আলমসহ আরও কয়েকজন মিলে এ হামলা চালায়। এতে মঞ্জুরুল হাসান মঞ্জু এবং মাইনুল হাসান আশরাফ নামে দুইজন আহত হয়েছেন। তারা দুইজনই স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের পক্ষ হয়ে নির্বাচনী মাঠে কাজ করেছিলেন।
হামলার বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দীন (স্বতন্ত্র প্রার্থী) বলেন, ‘তারা (নৌকার সমর্থক) আমাকে এবং আমার কর্মীদের নানাভাবে হেনস্তা করছে। প্রতিনিয়ত তারা আমার কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আজ (রবিবার) সকালে আমার কর্মীদের উপর হামলা চালিয়েছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তাদের চমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওসি সাহেবকে মৌখিকভাবে জানিয়েছি। আহতদের চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ‘হামলার বিষয়ে খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

মিরসরাইয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়লো জেলেদের মাছ ধরার জাল ও ইঞ্জিনচালিত নৌকা

মিরসরাই :: মিরসরাইয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে তিন জেলের মাছ ধরার একটি ইঞ্জিনচালিত নৌকা ও সাতটি জাল।
রবিবার (১৪ জানুয়ারী) দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে শনিবার (১৩ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ডোমখালী স্লুইস গেইট বেডিবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত জেলেরা হলেন ডোমখালী জলদাশ পাড়ার বাদল জলদাশ, রবি জলদাশ জাল ও অর্জুন জলদাশ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের দাবি, এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাদল চন্দ্র জলদাশ বলেন, ‘আমি ২২ বছর ধরে সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। প্রতিদিনের মতো শনিবার রাতেও ডোমখালী বেডিবাঁধ স্লুইস গেইট এলাকায় আমার একটি নৌকা ও একটি জাল এবং আরো দু’জনের সাতটি জাল রেখে এসেছি। সকালে খবর পাই রাতে কে বা কারা নৌকা ও জালগুলো পুড়িয়ে দিয়েছে। আমাদের চলার একমাত্র অবলম্বন শেষ হয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়েছি।’

তিনি আরো বলেন, ‘গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার প্রার্থীর ডোমখালী জেলেপাড়ার সমন্বয়ক হিসেবে কাজ করেছি। হয়তো এ কারণে শত্রুতাবশত আমার নৌকা ও জাল পুড়ে দিতে পারে।’
এ বিষয়ে সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, ‘বাদল জলদাশ গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জলদাশ বাড়ির নৌকার প্রধান সমন্বয়ক ছিলেন। সে জেরে শনিবার রাতে বাদলের একটি মাছ ধরার একটি নৌকা, একটি জাল ও রবি, অর্জুন জলদাশের ছয়টি জাল পুড়ে দিয়েছে। আমি খবর পেয়ে বিষয়টি আমাদের নব-নির্বাচিত এমপিকে অবহিত করেছি।’
এ বিষয়ে মিরসরাই থানার ওসি সহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা একটি নৌকা ও সাতটি জাল পুড়ে দিয়েছে। তবে এটি রাজনৈতিক কারণ বলে আমার মনে হচ্ছে না। স্থানীয়ভাবে পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কারা এ কাজ করতে পারে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল

আর্কাইভ