সোমবার ● ১৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মানসিক চাপে যুবকের আত্মহত্যা
রাউজানে মানসিক চাপে যুবকের আত্মহত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে মো: সেলিম (৩৫) নামে এক ট্রাক চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ১৪ জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। জানা গেছে, নিহত সেলিম সপরিবারে প্রায় দীর্ঘদিন রাউজানের পাহাড়তলীতে ভাড়া বাসায় থাকতেন। সেখানে থেকে জীবন-যাপন করে যাচ্ছিল। তবে মানুষ ধারণা করেছেন ধারদেনার কারণে সেই আত্মহত্যা করতে পারেন। আত্মহনন কারী মো: সেলিম দক্ষিণ হাতিয়ার মো: কবিরের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে রাউজান চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোরের ডাকে বলেন,‘খবর পেয়ে রাত ১০টার দিকে বসত ঘরের ভিমের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারনা সেই আত্মহত্যা করেছে। মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হবে। নিহত ট্রাক চালক সেলিম চার সন্তানের জনক বলে জানা গেছে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন