শনিবার ● ২৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » অপরাধ » গুইমারায় ১৪ বছরের পলাতক আসামী গ্রেফতার
গুইমারায় ১৪ বছরের পলাতক আসামী গ্রেফতার
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় ১৪বছরের পরোয়ানাভূক্ত পলাতক আসামী কেখাই অং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ২৬ জানুয়ারী গভীর রাতে জেলা পুলিশ সুপার মুক্তা ধর(পিপিএম বার) এর দিক নির্দেশনায়, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, এএসআই (নি:) মো: শাহনেওয়াজ (পিপিএম), এএসআই (নি:) মো: বেল্লাল হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে গুইমারা থানাধীন ২নং হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের পথাছড়ায় আসামীর বসত বাড়ী থেকে আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী গুইমারা থানার ২নং হাফছড়ি ইউনিয়নের, ৬নং ওয়ার্ডের পথাছড়া এলাকার মৃত অংগ্য কারবারীর ছেলে কেখাই অং মারমা।
গুইমারা থানার সেকেন্ড অফিসার, এসআই (নিঃ)জহিরুল ইসলাম বলেন, পরোয়ানা মুলে আসামীকে গ্রেফতার করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা