শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জমিজমা বিরোধের জেরে মারপিট আহত-৭
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জমিজমা বিরোধের জেরে মারপিট আহত-৭
রবিবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে জমিজমা বিরোধের জেরে মারপিট আহত-৭

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে এক অন্তঃসত্ত্বা নারী সহ উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আহতদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অন্তঃসত্ত্বা মহিলাসহ ২ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কশিগাড়ী গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। এ মারপিটের ঘটনায় ঘোড়াঘাট থানায় উভয়পক্ষের মামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, একই গ্রামের মৃত ময়নুল ইসলামের ছেলে সেলিম সরকার (২৮) গংদের সাথে তারাজুল ইসলাম গংদের ৩৩ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা চলে আসছে। এমতবস্থায় রবিবার দুপুরে উক্ত জমির দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ মারপিটের ঘটনায় সেলিম সরকার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

এ ব্যাপারে কথা হলে সেলিম সরকারের বড় ভাই মামুন সরকার জানান, তারাজুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন থেকে জমা জমি নিয়ে আদালতে মামলা চলে আসছে। মামলা চলাকালীন সময়ে প্রতিপক্ষের লোকজন কিছু জাল দলিল তৈরি করে রবিবার দুপুরে আমাদের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করতে আসে। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি সোডা ও দেশীয় অস্ত্র নিয়ে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার ছোট ভাই ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সজোরে আঘাত সহ আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ২ জন গুরুতর আহত সহ ৩ জন আহত হলে তাদেরকে হাসপাতালে ভর্তি হয়েছে।

অপরদিকে তারাজুল ইসলামের ভাই আনোয়ার হোসেন জানান, বিরোধীয় সম্পত্তি আমরা ক্রয়সূত্রে প্রাপ্ত হয়ে প্রাচীর দ্বারা ঘিরে দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছি। আমরা আমাদের দখলীয় জমিতে গেলে প্রতিপক্ষরা আমাদের সাথে বিবাদে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের এক সংঘর্ষে আমাদের লোকজনের মধ্যে ৪ জন আহত হয়। আহতরা সকলে হাসপাতালে ভর্তি আছেন।

ঘোড়াঘাটে আনসার কমান্ডার মুক্তার হোসেনের গণসংযোগ

ঘোড়াঘাট :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি’র স্বেচ্ছাসেবী কোম্পানি কমান্ডার মুক্তার হোসেন নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। ইতিমধ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম ও পাড়া মহল্লায় প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।

শনিবার সন্ধ্যা রাতে উপজেলার চাঁদপাড়া বাজারে আনুষ্ঠানিক ভাবে তিনি গণসংযোগের মাধ্যমে বিভিন্ন দোকানপাটে গিয়ে ব্যবসায়ীদের নিকট দোয়া চেয়ে শুভেচ্ছা বিনিময় সহ বাজারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগ কালে তিনি বলেন, আমি যদি আগামী নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে সুখে দুঃখে সকলের পাশে থাকা সহ বিশেষ করে তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো। যাতে করে এলাকার তরুণ ও যুব সমাজ বেকারত্ব ও মাদকের অভিশাপ থেকে মুক্তি পায়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনসার কমান্ডার মুক্তার হোসেন জন্মসূত্রে ঘোড়াঘাট পৌরসভার ইসলামপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের নন্দনপুর গ্রামে স্থায়ী ভাবে বসবাস করছেন। তিনি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে একটি পরিচিত মুখ। উপজেলার আনসার ও ভিডিপি’র একজন স্বেচ্ছাসেবী কোম্পানি কমান্ডার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এছাড়াও তিনি সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি তার ব্যক্তিগত অর্থায়ণে গরীব ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবা করে আসছেন। বিশেষ করে বিগত দিনে করোনাকালীন সময়ে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ

আর্কাইভ