শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় হাফেজের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় হাফেজের মৃত্যু
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সড়ক দুর্ঘটনায় হাফেজের মৃত্যু

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন কুরআনে হাফেজ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। মঙ্গলবার ২ এপ্রিল বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের পৌর এলাকার হাজী পাড়া দরবার শরীফের পাশে। এ ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী হাফেজ সৈয়দুল আলম (৩০) বাঁশখালী পুঁইছড়ি ইউনিয়নের বাসিন্দা। গুরুতর আহত হাফেজ আলি হোসাইন (৩৩) একই উপজেলার শেখের খিল ইউনিয়নের বহদ্দার পাড়া গ্রামের।
স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, মোটরসাইকেল আরোহী দুই হাফেজ রাউজানের আলিখিল এলাকায় একটি মসজিদে তারাবির নামাজের দায়িত্ব ছিলেন।
এ ব্যাপারে রাউজান থানার (এসআই) জয়নাল আবেদীন বলেন, সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহতদের স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।
দুর্ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্ত্যরত চিকিৎসক ফাতেমা আকতার বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে আমরা সিএনজি অটোরিকশায় থাকা যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এছাড়া মোটরসাইকেল আরোহী আলি হোসাইন নামের একজনের অবস্থা অবনতি হওয়া থাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।





আর্কাইভ