সোমবার ● ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন
পানছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন
মো. হেলাল উদ্দিন (খাগড়াছড়ি) পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় মেডিকেল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১ জুলাই-২০২৪ সোমবার সকাল নয়টা থেকে উপজেলার নবীন চান পাড়া এলাকায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এর আয়োজন করেছিল খাগড়াছড়ি জোন।
এতে এলাকার প্রায় তিন শতাধিক অসহায়, হতদরিদ্র ও অসুস্থ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ গ্রহন করেন।
খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবুল হাসনাত উপস্থিত থেকে ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন।
খাগড়াছড়ি রিজিয়ন ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন স্পেশালিষ্ট ডাঃ মেজর সিয়াম জুলফিকার, ৩০ বীর খাগড়াছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, মেডিকেল অফিসার ক্যাপ্টেন তাসনিয়া শফিক ও পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বিদর্শী চাকমা এ ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১