শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ জুলাই ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর হস্তান্তর
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর হস্তান্তর
বুধবার ● ৩ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর হস্তান্তর

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে চুক্তি সাক্ষর করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ ও চুয়েটের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ উপলক্ষ্যে আজ ০৩ জুলাই বুধবার-২০২৪ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ্।
বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ,শিফট প্রকল্প এর প্রকল্প পরিচালক সৈয়দ জহুরুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, হাই টেক পার্ক কর্তৃপক্ষের উপ-সচিব মোহাম্মদ মোখতার আহমেদ,হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-পরিচালক প্রকৌশলী নরোত্তম পাল, দে টেম্পেট লিঃ এর সহ - প্রতিষ্ঠাতা মোহসেনা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি.এস.এম. জাফর উল্লাহ বলেছেন, “বিশ্ববিদ্যালয়-ভিত্তিক বিজনেস ইনকিউবেটর ধারণাটি আমাদের দেশে নতুন। যে কারণে শুরুর দিকে আমাদের একটু বেগ পেতে হয়েছে। চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরটি ভারতের আইআইটি হায়দারাবাদ ও সিলিকন ভ্যালির মডেলে প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রির একটা কার্যকর সেতুবন্ধন তৈরি করতে এ ধরনের বিজনেস ইনকিউবেটর একটি সময়োপযোগী পদক্ষেপ। আশা করছি, আমরা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শীঘ্রই এই বিজনেস ইনকিউবেটরের সফলতা দেখতে পাবো।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্গীকার, তা বাস্তবায়নে আইটি বিজনেস ইনকিউবেটরের মতো অবকাঠামো অগ্রণী ভুমিকা রাখবে। আগামীর তরুণ প্রজন্মের মেধা, বুদ্ধি ও জ্ঞানের বিকাশকেন্দ্র হিসেবে গড়ে উঠবে আইটি বিজনেস ইনকিউবেটর। বিশ্বের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের বিজনেস ইনকিউবেটর থাকলেও বাংলাদেশে এটাই প্রথম। এখানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইডিয়াগুলো বাস্তবায়ন এবং একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় প্রশিক্ষণ-অবকাঠামো সহায়তা দেওয়া হবে। সরকারের ড্রিম প্রজেক্ট হিসেবে বিবেচিত শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং শিক্ষার্থীদের মাঝে একটা সেতুবন্ধন তৈরি হবে। ”
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি.এস.এম. জাফর উল্লাহ শিফট প্রকল্পের আওতায় সাইবার সিকিউরিটি ল্যাব ও স্টুডেন্ট টু স্টার্ট-আপ ভেঞ্চারস কর্তৃক স্থাপিত স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের কনটেন্ট ল্যাব উদ্বোধন করেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের অংশগ্রহনকারী স্টার্টআপদের জন্য স্টার্টআপ ফাইন্যান্স এর উপর “মাস্টারক্লাস স্টার্ট আপ ফাইন্যান্স” শীর্ষক প্রশিক্ষণ, সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ, BDSET প্রকল্পের আওতাধীন AI ভিত্তিক প্রশিক্ষণ, EDGE প্রকল্প এর আওতাধীন একাধিক প্রশিক্ষণ সমূহ পরিদর্শন করেন।

উল্লেখ্য, একইদিনে “স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মানে উদ্যোক্তাদের উৎসাহিতকরণ” শীর্ষক একটি প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্যানেলিস্ট ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ ও শিফট প্রজেক্ট এর প্রজেক্ট ডিরেক্টর সৈয়দ জহুরুল ইসলাম। অনুষ্ঠানের মডারেটর ছিলেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।





চট্টগ্রাম এর আরও খবর

লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)