শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে মিরসরাইয়ের সহায়তা পৌঁছালো
প্রথম পাতা » চট্টগ্রাম » বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে মিরসরাইয়ের সহায়তা পৌঁছালো
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে মিরসরাইয়ের সহায়তা পৌঁছালো

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই :: টানা বৃষ্টি এবং উজানের পানিতে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে আছেন চট্টগ্রামের মিরসরাইয়ের হাজার হাজার পরিবার। বন্যায় বিপর্যস্থ এসব মানুষদের সহায়তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে হাজারের অধিক পরিবারের জন্য সহায়তা পাঠিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন।

রোববার কার্গো বিমানের মাধ্যমে ঢাকা থেকে এসব সহায়তা পৌঁছায় চট্টগ্রামে। সোমবার (২৬ আগষ্ট) মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলে সংকটাপন্ন পরিবারগুলো মাঝে পৌঁছে দেওয়া হবে এসব সহায়তা।

জানা গেছে, খাবার সামগ্রী ছাড়াও কাপড়, ওষুধ এবং বিভিন্ন স্যানিটারি সামগ্রী নিয়ে তৈরি হয়েছে এসব প্যাকেট। যাহা ৪ জনের একটি পরিবারের কয়েকদিনের চাহিদা মিটাবে। সব মিলিয়ে প্রায় হাজারের অধিক পরিবারের কাছে পৌঁছে দেওয়া যাবে এসব ত্রাণ সামগ্রী। যাহা প্রায় ৪ হাজারের অধিক মানুষের প্রাথমিক চাহিদা মেটাবে বলে জানা গেছে।

এই পুরো প্রক্রিয়ার সমন্বয় করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মিরসরাইয়ের সাফায়েত হোসেন সাকিব। জানতে চাইলে তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকায় ত্রাণ সংগ্রহ করা হয়। কিন্তু সড়কে যানজট থাকায় এসব ত্রাণ দূরবর্তী এলাকায় পৌঁছাতে সমস্যা হয়। পরে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কার্গো বিমানের মাধ্যমে খরচ ছাড়া এসব সামগ্রী চট্টগ্রামে আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, মিরসরাইয়ের বন্যার্তদের দুর্গম অঞ্চল থেকে শুরু করে সকল আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউসাম সক্রিয়ভাবে কাজ করছে। ইউসামের সহায়তায় চট্টগ্রাম-ঢাকাসহ যে সকল এলাকা থেকে ত্রাণ সহায়তা আসছে সব বারইয়ারহাটে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সুষম বণ্টন করছে। আমরা সকলের সাথে সমন্বয় করে দূর্গম এলাকাসহ সকল সংকটাপন্ন মানুষের কাছে আগামীকাল এই সহায়তা পৌঁছে দিবো।

প্রসঙ্গত, বন্যা শুরু প্রথম দিকে মিরসরাইয়ে তেমন প্রভাব না থাকলেও সময়ের সাথে সাথে বেড়েছে পানি। এতে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের ঘরবাড়ি ডুবে যায়, বিপর্যস্ত হয় জনজীবন, সাধারণ মানুষ আশ্রয়কেন্দ্র এবং নিরাপদ স্থানে অবস্থান নিয়েছেন৷

বন্যা শুরুর পর থেকে স্থানীয় বিভিন্ন সংগঠন এবং শিক্ষার্থীরা বন্যার্তদের উদ্ধার এবং পরবর্তীতে খাবার সামগ্রী পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মিরসরাইয়ের বন্যার্তদের দুর্গম অঞ্চল থেকে শুরু করে সকল আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ইউসাম সক্রিয়ভাবে কাজ করছে। ইউসামের সহায়তায় চট্টগ্রাম-ঢাকাসহ যে সকল এলাকা থেকে ত্রাণ সহায়তা আসছে সব বারইয়ারহাটে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সুষম বণ্টন করছে। আমরা সকলের সাথে সমন্বয় করে দূর্গম এলাকাসহ সকর সংকটাপন্ন মানুষের কাছে আগামীকাল এই সহায়তা পৌঁছে দিবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)