শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
সোমবার ● ২৬ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনিসংহ) প্রতিনিধি :: দীর্ঘ প্রায় ১৮ বছর পর প্রকাশ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে রায়ের বাজার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী আঠারবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও আঠারবাড়ি অঞ্চল তত্ত্বাবধায়ক এইচ এম মাজহারুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শুরার কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক হাসান।
কর্মী সম্মেলনে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ, সাবেক সেক্রেটারি ডাঃ জয়নাল আবেদিন মন্ডল, জামায়াতে ইসলামী নান্দাইল উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, সরিষা ইউনিয়ন শাখার আমীর মুহাম্মদ আমিনুল হক খাঁন, সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন সেক্রেটারি আশিকুর রহমান আখেরিন, বায়তুল মাল সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম সোহাগ, জামায়াত নেতা বেলায়েত হোসেন ভুইয়া, হাফেজ সাইফুল ইসলাম মানিক, মোঃ ওয়ালী উল্লাহ, শিবির নেতা মুহাম্মদ মোতাসিম বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মী সম্মেলনে নেতৃবৃন্দগণ বলেন, মানুষের ভুলের কারণেই রাষ্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়। আর সেই জালিম সরকার মানুষের উপর জুলুম নিরযাতন চালায়। যে কারণে আমরা এত দিন কথা বলতে পারেনি। ৫ আগস্ট জালিম সরকারের পতনের আগে আমরা কথা বলতে পারেনি। আল্লাহ তার বিচার করেছেন। তাই দীর্ঘ দিন পর হলেও আজ আমরা কথা বলতে পারছি এবং কর্মী সম্মেলন করছি। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।
নেতৃবৃন্দ আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের কুরআন শেখা, বোঝা ও আমল করার ওপর গুরুত্বারোপ করবেন, জামায়াতের কর্মী মানে সমাজ কর্মী হতে হবে। সংগঠনের মৌলিক কাজগুলো নিয়মিত করেবেন, বিশেষ করে গ্রুপ ভিত্তিক দাওয়াতী কাজের নিশ্চিত করতে হবে। নিজ পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে দাওয়াতী কাজ নিশ্চিত করতে হবে। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সার্বিক সহযোগিতা ও আহতদের পাশে থাকা এবং বর্তমান পানিবন্দী জনগণের জন্য দোয়া ও সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানান।





আর্কাইভ