শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবেনা
প্রথম পাতা » চট্টগ্রাম » অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবেনা
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবেনা

------ আজ সকালে চট্টগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করে গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারকে ছাত্র - শ্রমিক - জনতার গণঅভ্যুত্থানের সম্মিলিত ঐক্যকে ধরে রাখা দরকার। এই গণঅভ্যুত্থান ছাত্র শ্রমিকসহ আপামর জনসাধারণের। এককভাবে কারো এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব দাবি করা সমীচীন নয়।বিরোধী রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ষোল বছরের লড়াই সংগ্রামের জমিনেই এই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। গণঅভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দেশের কোটি কোটি মানুষের সীমাহীন পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, জুলাই - আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্র - রাজনীতির মোড় পরিবর্তনের এক ঐতিহাসিক সম্ভাবনা দুয়ার খুলে দিয়েছে। রাজনৈতিক দলসমূহকে গণঅভ্যুত্থানের এই আকাংখা ধারণ করতে হবে।রাজনীতির নামে পুরানা জমানার দখলদারিত্বের কর্তৃত্ববাদী শাসনে ফিরে যাওয়ার আর কোন অবকাশ নেই।

তিনি বলেন, গণঅভ্যুত্থানে সত্যিকারের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা উঠে এসেছে তাকেও বাস্তবায়িত করতে হবে। এই ঐক্য বিনষ্ট বা প্রশ্নবিদ্ধ হলে গণঅভ্যুত্থানের গৌরব ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে পথ হারালে চলবেনা; তাদের কোন বিতর্কিত পদক্ষেপ গ্রহনেরও কোন সুযোগ নেই। তিনি অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে পরামর্শ করে সংস্কারের আশু পদক্ষেপসমূহ নির্ধারনের আহবান জানান।

আজ সকালে চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকায় দোস্ত বিল্ডিং এ পার্টির কর্মী সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন, পার্টির রাঙামাটি জেলার সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক জুঁই চাকমা, পার্টির চট্টগ্রামের সংগঠক ডাঃ আহমেদ কবীর, পুতুন আলী, স্বপন বড়ুয়া, আব্দুল মান্নান, শ্যামল বডুয়া, অরুণ ধর, জন্নি বডুয়া, শামসুল হক, মিলন বডুয়া প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মুকতাদির আজাদ খান।

সভায় মৃদুল বড়ুয়াকে আহবায়ক ও জনি আরাদের বড়ুয়াকে সদস্য সচিব নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।





আর্কাইভ