বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপ প্রাক্তন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
সন্দ্বীপ প্রাক্তন প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
মাহমুদুল হাছান, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু গোপাল চন্দ্র দাশের অবসরজনিত বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার সকাল ১০টায় পাবলিক হাই স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সহ প্রধান শিক্ষক ও স্কুলের প্রাক্তন ছাত্র মো. মোস্তফার সভাপতিত্বে ও পাবলিক হাই স্কুলের সহকারী শিক্ষক শাহ সেকান্দর ও মাইমুনা খানম নিপার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বাবু গোপাল চন্দ্র দাশ, পাবলিক হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ উপজেলা মেডিকেল অফিসার ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডাক্তার মোহাম্মদ উল্ল্যাহ মিজান, পাবলিক হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. মোস্তফা, মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজান বেগম মুক্তা, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাস্টার সোলাইমান, ও মাস্টার নাছির উদ্দীন, সাংবাদিক চারু মিল্লাত, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।
বিদায়ী প্রধান শিক্ষক বলেন অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ৩০ বছর যাবত শিক্ষকতা করছি , এ বিদ্যালয়ে আসার পর পাশের হার শতভাগে উন্নিত হয়েছে। শিক্ষার পরিবেশ ফিরে এসেছে।
বক্তৃরা বলেন আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। আমরা এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। পরে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাশ কে, সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা বিভিন্ন উপহার প্রদান করেন।
এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।





রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন