মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
ঈশ্বরগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামী মোহাম্মদ বাদশা মিয়া (২৬) কে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত বাদশাকে আটকের পর মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলামের স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
র্যাব সুত্রে জানা যায়, র্যাব-১৪ সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবারাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণ মামলায় প্রধান আসামী মোহাম্মদ বাদশা মিয়াকে আটক করা হয়। আটক বাদশা সানিয়াপাড়া গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গত ২৭ জুলাই মাসে ভিকটিম কিশোরী (১৯) গাজীপুর জেলার মাস্টারবাড়ী এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পরে ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা এলাকার হযরত শাওয়াল (রহঃ) এর মাজারের সামনে পথ আটকে কয়েকজন যুবক তাকে পাশের বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। পরবর্তীতে ৩ আগস্ট বিষয়টি নিয়ে ভিকটিম বাদি হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা