শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহস্পতিবার ● ৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নঈমুল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পথচারী বৃদ্ধ আজিজুক হক (৫৫)।

বৃহস্পতিবার ০৯ জানুয়ারি বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের আরশিনগর ফিউচার পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত নঈমুল উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৌলভী বাড়ির অবসরপ্রাপ্ত সেনা সদস্য তোফাজ্জল হোসেন প্রকাশ আর্মি তোফাজ্জলের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নঈমুল মোটরসাইকেল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশিনগর এলাকায় পৌঁছান। এ সময় আজিজুল হক নামের এক বৃদ্ধ যোহরের নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আল নূর হাসপাতালে নিয়ে যান।

পরে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই বৃদ্ধও গুরুতর আহত হন।

নিহত নঈমুলের জেঠাতো ভাই রনি চৌধুরী বলেন, ‘আমার ভাই একটি সিম কম্পানিতে পার্টটাইম কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে কাজের সুবাদে আরশিনগর এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
এটি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমার জেঠা একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন, কীভাবে সান্ত্বনা দিব তাকে, তা আমার জানা নেই।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শ্যামলী রাণী দে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার নঈমুলকে হাসপাতালে আনার আগেই মারা যান। তিনি মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই দুর্ঘটনায় আজিজুল হক নামের আহত এক বৃদ্ধকেও হাসপাতালে আনা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি সরকার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’





আর্কাইভ