রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ১০ কেজি গাঁজা সহ আটক-১
মিরসরাইয়ে ১০ কেজি গাঁজা সহ আটক-১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিজিবির অভিযানে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ গাঁজা কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক হওয়া কারবারির নাম আবেদ আলী (৫৭)। সে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া এলাকার হমেদ আলীর পুত্র।
কয়লারমুখ চেকপোস্টে কর্মরত হাবিলদার দেলোয়ার হোসেন জানান, শনিবার দুপুরে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ী আবেদ আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।





মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল