বৃহস্পতিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন তিন জন।
আজ ৬ ফেব্রুয়ারি উপজেলার কাঞ্চননগর সেয়ান পাড়ার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া কাঞ্চন নগর,১ নং ওয়ার্ড ধুরুং ফিরানী এলাকার মোহাম্মদ জামাল উদ্দিনের কন্যা এবং কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড় বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রলি- ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহততের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।





মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন