শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ইউএনও বিএম মশিউর রহমানের সহযোগিতায় পাহাড় কাটার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় ইউএনও বিএম মশিউর রহমানের সহযোগিতায় পাহাড় কাটার অভিযোগ
বৃহস্পতিবার ● ২৮ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় ইউএনও বিএম মশিউর রহমানের সহযোগিতায় পাহাড় কাটার অভিযোগ

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৫ বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় রাত ১০.৪৬মিঃ) পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গার বটতলীতে ব্যবসায়িক সুবিধা হাসিলের উদ্দেশ্যে বিশাল আকারের পাহাড় কেটেছেন জাকির হোসেন নামের এক লাইসেন্স বিহীন অবৈধ ব্রীকফিল্ড(বিএমবি)এর মালিক ৷ পরিবেশ আইনকে লঙ্ঘন করে প্রায় ১৪-১৫ ফুটের মতো গভীরতায় পাহাড় কাটার ঘটনা ঘটেছে এখানে৷ ফলে আলুটিলা বটতলী পর্যটনের নান্দনিক সৌন্দর্য্য আর আলুটিলা ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রকৃতিগত স্বাভাবিক পরিবেশ আর রইলো না৷ রইলো না পর্যটন কেন্দ্রে দুর-দুরান্ত থেকে আগত পর্যটকদের রান্নাবান্নাসহ গাড়ী পাকিং সুবিধার স্থান৷

পাহাড়টি যেভাবে কাটা হয়েছে তাতে আগামী বর্ষায় দুপাশের মাটি ধসে যে কোন দূর্ঘটনার আশংখা রয়েছে ৷
পাহাড় কাটার সাথে সম্পৃক্ত,লাইসেন্স বিহীন ব্রীকফিল্ড মালিক জাকির হোসেন দৃঢ় কন্ঠে জানান, বর্তমান মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান’কে ম্যানেজ করেই তিনি আলুটিলা পর্যটন কেন্দ্রের পাহাড়টি কেটেছেন৷ তবে ইউএনও’র নির্দেশে পাহাড় কাটলেও প্রশাসনের পক্ষ থেকে সরবরাহকৃত সরঞ্জামাদির পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃক কোন লিখিত অনুমতি পত্র (ছাড়পত্র) নেই বলেও জানান তিনি৷
স্থানীয় এলাকাবাসী জানান,শতবর্ষী বটমুলকে ঘিরে গড়ে উঠা পর্যটন কেন্দ্রটি আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিশেষ ভুমিকা রাখে৷ এর সৌন্দর্য্য বিনষ্ট ও বেকার যুবক ও যুব-মহিলাদের কর্মসংস্থান সৃষ্টিকারী আলুটিলা ক্ষুদ্র ও কুটির শিল্পের মতো সরকারী প্রতিষ্ঠানের বরাদ্ধকৃত ভূমি (পাহাড়) এভাবে প্রভাবশালী ব্রীকফিল্ড মালিকের চক্রান্ত ও দায়িত্বের প্রতি উদাসীন প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় ধ্বংস হোক তা আমরা (আলুটিলার সাধারণ মানুষ) চাই না ৷
এ বিষয়ে ১নং ওয়ার্ড আলুটিলার সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু বলেন, সাধারণ মানুষ মনে করে রাস্তাটির গুরুত্ব বিবেচনা করে আলুটিলা ক্ষুদ্র ও কুটির শিল্পের পিছন দিক(পাহাড়ের কোল ঘেঁষে)রাস্তাটি নির্মাণ করা হলে হয়তো পর্যটন এলাকার প্রকৃতিগত নান্দনিক সৌন্দর্য্য রক্ষা ও সরকারী প্রতিষ্ঠানের ভুমি (পাহাড়) হুমকির মুখে পরতো না৷
---
এ বিষয়ে মাটিরাঙ্গার ইউএনও বিএম মশিউর রহমান পর্যটনের পাহাড়টি কাটার অনুমতি দিয়েছেন স্বীকার করে এই প্রতিবেদকের উদ্দেশ্যে বলেন,আপনি নিজেও বাড়ী তৈরিতে পাহাড় কেটেছেন দেখেন গিয়ে বাড়িতে? বটগাছের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে তিনি পাহাড় কাটার অনুমতি দিয়েছেন দাবী করে ঐ পাশের পাড়ায় যাতায়েতের সুবিধা হবে বলেও জানান৷ সরকারী অফিসের বরাদ্ধকৃত ভুমি (পাহাড়) এভাবে কেটে ধ্বংস করার বিষয়ে কোন মন্তব্য না করে-উল্টো তিনি এই পাহাড় কাটার বিষয়ে সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে বলেন,খাগড়াছড়ি টু মাটিরাঙ্গা সড়ক নির্মানে বহু পাহাড় কাটা হয়েছে সেগুলোর সংবাদ করেননি কেন প্রশ্ন ছুড়ে প্রতিবেদকের নিকট পেশাগত দায়িত্ব পালনের কৈফিয়ত চান।

---

পরিবেশ আইনের বরাত দিয়ে জানা যায়,চট্টগ্রাম বিভাগের ৫টি জেলা যথাক্রমে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলাসমূহে অবস্থিত সকল পাহাড় কাটা বন্ধে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ এ ছাড়া ওই জেলাসমুহে অবস্থিত সকল পাহাড় কর্তন বন্ধে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন৷ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০১২ সালের ১৯ মার্চ এ নির্দেশ দেন আদালত৷ কিছু অসাধু কর্মকর্তা আদালতের একাধিক নির্দেশনা থাকা সত্বেও পাহাড় কাটা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় দেশের বিচার ব্যবস্থার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবজ্ঞা ও উদাসিনতা প্রকাশ পাচ্ছে৷ এ ছাড়াও ২০১০ সালে সংশোধিত পরিবেশ আইনের ৪নং অনুচ্ছেদ এর ১নং আইনে সংশোধিত ৬খ-তে বলা আছে,কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারী,আধা সরকারী বা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় কর্তন বা মোচন করা যাইবেনা ৷ তবে শর্ত থাকে যে,অপরিহার্য জাতীয় স্বার্থের প্রয়োজনে অধিদপ্তরের ছাড়পত্র গ্রহন ক্রমে কোন পাহাড় কর্তন করা যাবে৷ কিন্তু অভিযোগ রয়েছে, মাটিরাঙ্গার ইউএনও কোন রকম আইনকে তোয়াক্কা না করে পাহাড় কাটার সাথে জড়িয়ে পড়ছেন একের পর এক৷ তার নিজের ক্ষমতার কাছে পরিবেশ আইন অসহায়,যা কোন ভাবেই কাম্য নয়৷
খাগড়াছড়ি জেলা পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্যদের সাথে সহমত পোষণ করে সচেতন মহলের অনেকে মনে করেন,একজন ইউএনও কোন ভাবেই পাহাড় কাটার অনুমতি দিতে পারেনা৷ উপজেলা পর্যায়ে পরিবেশ আইন বাস্তবায়ন কারীদের মধ্যে ইউএনও’এর দায়িত্ব মুখ্য৷ পরিবেশ আইনের প্রতি তার উদাসী মনোভাবেই প্রতিয়মান হয় ইউএনও মোটা অংকের অর্থের বিনিময়ে পাহাড় কাটার অনুমতি দিয়েছেন৷ প্রবাদ রয়েছে-সরষের ভিতরেই ভূত…!





আর্কাইভ