শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

---
গাজীপুর জেলা প্রতিনিধি  :: গাজীপুরে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত গাজীপুর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে৷ গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেন৷

অভিযানে গাজীপুর সদরের গজারিয়াপাড়া, বাংলাবাজার, রাজেন্দ্রপুর এলাকায় অবৈধভাবে স্থাপিত ১ ইঞ্চি ব্যাসের প্রায় ৩ কিলোমিটার গ্যাস পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ এতে প্রায় সাত শত বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়৷ এছাড়া বেগমপুর, নয়াপাড়া, হোতাপাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের পাইপ লাইনের সংযোগস্থল অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ ফলে প্রায় ২ হাজার ৫০০ বাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়৷

একই সময়ে হোতাপাড়া বাসষ্ট্যান্ড সংলগ্ন, মোহাম্মদী রেস্তোরা, কুমিল্লা মায়ের দোয়া হোটেল, ভোজন বিলাশ, যমুনা বেকারী ও আদনান টি স্টল এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়৷ এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন হোতাপাড়া এলাকার মোহাম্মদী রেস্তোরা ও কুমিল্লা মায়ের দোয়া হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং আদনান টি স্টল-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ অভিযানের খবর পেয়ে অন্যান্য রোস্তারা ও অবৈধ গ্যাস ব্যবহার কারীরা পালিয়ে যায়৷

অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস আবিডি-গাজীপুরের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শাবিউল আওয়াল, প্রকৌশলী মোঃ খোরশেদ আলম, প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন৷
এ ব্যাপারে তিতাস গ্যাসের আবিডি-গাজীপুরের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদ জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাংক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনা দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে৷





আর্কাইভ