শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কৃষিজমিতে ঘর তৈরির হিড়িক
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে কৃষিজমিতে ঘর তৈরির হিড়িক
রবিবার ● ৯ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে কৃষিজমিতে ঘর তৈরির হিড়িক

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলাজুড়ে চলছে কৃষি জমি ভরাটের এক মহোৎসব। কৃষিজমি ভরাট এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে পাহাড় কাটাও। সবমিলিয়ে ব্যাপক কর্মযোগ চলছে, পাহাড় কাটা ও কৃষি জমি ভরাট করে ঘরবাড়ি নির্মাণে। সরেজমিন দেখা গেছে, রাউজান উপজেলাজুড়ে কৃষিজমি ভরাটের মাধ্যেমে করা হচ্ছে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি। এতে পানি চলাচলের পথ বাধা তৈরি হচ্ছে। ফলে আসছে বর্ষা মৌসুমে এবার আগের চেয়েও ব্যাপক জলবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশষ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাহাড়ের উজানের পানি, হালদা নদী ও সর্তার খালের পানির তোড়ে প্রতিবছর বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হয় এখানকার কয়েক লাখ মানুষকে। বিগত বছরগুলোতে দেখা গেছে, বর্ষা এলে এই জনপদের মানুষের মাঝে দুর্ভোগ অনেকটাই বেড়ে যেত। বন্যার পানিতে ডুবে যায় ঘরবাড়ি। এবার কৃষিজমি ভরাট করে অপরিকল্পিতভাবে বাড়ি তৈরির কারণে আশষ্কা করা হচ্এেবার কৃষিজমি ভরাট করে অপরিকল্পিতভাবে বাড়ি তৈরির কারণে আশষ্কা করা হচ্ছে, বন্যার ভয়াবহতা অতীতের যেকোনো সময়ের তুলনায় ছাড়িয়ে যাবে। এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা বলেন, কৃষি জমি ভরাট ও জমির টপসেয়েল এবং পাহাড় কাটার ব্যাপারে তারা বার বার প্রশাসনের পক্ষে থেকে সর্তক করা হচ্ছে। অভিযোগ পেলে সেখানে গিয়ে অভিযান চালিয়ে অর্থদ- করা হচ্ছে। এবিষয়ে জানতে চাই হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড.মো. শফিকুল ইসলাম বলেন, কৃষি জমি ভরাট করে অপরিকল্পিতভাবে ঘরবাড়ি নির্মাণের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা বৃদ্ধি, বন্যার ঝুঁকি বৃদ্ধি পায় এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান ধ্বংস হয়। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় পাশাপাশি কৃষি জমি কমে যাওয়ার কারণে খাদ্য উৎপাদন কমে যায়, যা আমাদের অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। তাই কৃষি জমি ভরাটের আগে সঠিক পরিকল্পনা এবং প্রাকৃতিক পরিবেশের ওপর এর প্রভাব মূল্যায়ন করা অত্যন্ত জরুরি। স্থানীয়দের অভিযোগ, মাটি কাটা, পাহাড় কাটা, ও কৃষিজমি ভরাট ঠেকাতে প্রশাসনের অভিযান নিয়ে এখনো কার্যকর ও দৃশ্যমান কোন পদক্ষেপ চোখে পড়েনি। কয়েকটি অভিযান করা হলেও সেটি মাটিখোরদের দমাতে পারেনি। দেখা গেছে প্রকাশেই দিনে রাতেই পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ট্রাকে করে অবৈধভাবে বিক্রি হচ্ছে। দেদার কৃষি জমির টপসয়েল কেটে জমির উর্বরতা নষ্ট করা হচ্ছে, হুমকির মুখে উপজেলার প্রায় কৃষিজমি গুলো। আর মাটি কাটার ভাগ-বাটোয়ারা নিয়ে মারামারি-গোলাগুলি ঘটনাও ঘটে চলছে। উপজেলা ঘুরে দেখা যায়, কৃষিজমি ভরাট করে অপরিকল্পিত ভাবে পানি সরার পথ বন্ধ করে ঘরবাড়ি তৈরি করছে স্থানীয়রা। এছাড়াও গ্রামের উঁচু জায়গা হতে পানি চলাচলের কিছু কালভার্টের মুখ বন্ধ করে দিয়ে নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি। এতে চলতি বর্ষা মৌসুমে ফসলের মাঠ গুলোর পানি চলাচলে পথ বাধা তৈরি হয়ে আমন ধানসহ নানা ফসলি জমি তলিয়ে গিয়ে ফসল নষ্ট হওয়ার ব্যাপক আশষ্কা করছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘আগের সরকারের আমলে মানুষ কৃষিজমি ভরাট করে ঘরবাড়ি করতে পারেনি। তখন কৃষিজমিতে ঘর করতে গেলে বাঁধা দেওয়া হতো। এখন আমরা সুযোগ পেয়েছি, তাই এই সুযোগ কাজে লাগিয়ে ঘর করছি। তারা বলছেন দিনদিন আমাদের পরিবারে লোকসংখ্যা বাড়ছে। পুরাতন বাড়িতে দীর্ঘ বছর ধরে যৌথভাবে চাপাচাপি করে বসবাস করলেও, কিন্তু পরিবারের সদস্য বেড়ে চলাতে ঘর করতে হচ্ছে।’ অনেক এলাকায় দেখা গেছে, সড়কের দুই পাশ দিয়ে থাকা কৃষিজমিগুলোতে এখন আর জমি নেই। মাটি ভরাট হয়ে রুপান্তরিত করা হয়েছে ফুটবল মাঠে। আবার অনেক স্থানে মাটি ভরে তৈরি করা হচ্ছে নতুন পাকা ঘরবাড়ি। সংশ্লিষ্টরা বলছেন, এসব ফসলি জমিগুলো ভরাটের ফলে আগামীতে যেকোন ফলন উৎপাদ কমে আসবে। এতে কৃষি খাত ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। শিগগিরই পরিকল্পিত ভাবে ঘরবাড়ি করার ব্যবস্থা না করলে আগামী বর্ষা মৌসুমে আগের তুলনায় এর দুর্গতি রাউজানের মানুষের ঘাড়ে চেপে বসার আশষ্কা রয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র
বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর
মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়

আর্কাইভ