শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই
প্রথম পাতা » চট্টগ্রাম » হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই
মঙ্গলবার ● ১১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাটহাজারীতে অগ্নিকান্ডে দোকান ও বসতঘর পুড়ে ছাই

--- হাটহাজারী প্রতিনিধি :: হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর, ফার্নিচার গোডাউন ও একটি মুরগির ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার ১১ মার্চ বিকালের দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস, অগ্নিদূর্গতদের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার উল্লেখিত এলাকার সড়ক ও জনপথ বিভাগের সাব অফিস সংলগ্ন স্থানে জনৈক আব্বাস উদ্দিনের একটি আসবাবপত্রের কারখানায় বিকালে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
উপস্থিত লোকজন তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রনে চেস্টা করে, পরে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে স্থানীয়দের সহযোগিতায় দুটি ইউনিট চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত মালিকের নাম সেলিনা আক্তার। এ ঘটনায় উক্ত মালিকের বিভিন্ন পরিমাপের ০২ কক্ষ বিশিষ্ট বসতঘর, ০৩ কক্ষ বিশিষ্ট ফার্নিচার গোডাউন, ০১টি মুরগির ফার্মে আগুন লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিক ভাবে ১০ লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করছেন স্থানীয়রা। আগুন লাগার কারন জানা যায়নি।
এবিষয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদক কে জানান, অগ্নিকান্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন আছে। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।





আর্কাইভ