শিরোনাম:
●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পেটের ভেতর থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » পেটের ভেতর থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেটের ভেতর থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার

---
চট্টগ্রাম প্রতিনিধি :: (১৭ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৫মিঃ) নগরীর কর্ণেলহাট বাস স্টেশন থেকে আটক করা নুর হাকিম(২০) নামের এক ব্যাক্তির পেটের ভেতর থেকে ৩৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক নুর হাকিম কক্সবাজার জেলার টেকনাফ থানার আব্দুল গাফ্ফার এর ছেলে।

শুক্রুবার গভীর রাতে আটক ব্যাক্তিকে অলংকার মোড়ের এক্সরে করার পর নিশ্চিত হয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুর হাকিম কে তল্লাশি চালানো হয়। তার কথা ও আচরনে সন্দহে হওয়ায় পুলিশ চ্যালেঞ্জ করে অলংকার মোড়ে এক্সরে করার সিদ্ধান্ত নেন। পরে বিষয়টি নিশ্চিত হলে পুলিশ পেট কেটে ৩৪০ পিস ইয়াবা বের করে আনে।

এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোড দিদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোঃ নুরুদ্দিন (৩৬) এবং আল আমিন (৩০) নামে দুইজনকে আটক করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাজে বহন করা একটি ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ সোহেল মাহমুদ জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীচক্র ট্রাক যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দিদারপাড়া অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে দুই জনকে আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানি বাজার মূল্য প্রায় মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। তাদের কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় বন্দর থানায় একটি মাদকদ্রব্য আইনের মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।





আর্কাইভ