শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে আগুনে পুড়ল বিধবার ঘর

--- ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে আগুনে পুড়ল এক বিধবারসহ দুই অসহায় পরিবারের বসত ঘর।
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার হারুয়ালছড়ি ইউপির পূর্ব ফটিকছড়ি গ্রামের হাজী নজির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ আবুল কাসেমের বসতঘরে আগুন দেখতে পান তারা।এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস আসলেও আগুনে মোহাম্মদ ইসমাঈল ও বিধবা শাহেরা খাতুনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে দুই পরিবারের প্রায় ৬ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আবুল জানান,কিস্তির দেয়ার জন্য রাখা ৭০হাজার টাকা ছিল তাও আগুনে পুড়ে নিঃস্ব করে দিয়েছে।আগুনে শেষ সম্বলটুকুও নিয়ে গেছে ।

স্থানীয় বিএনপির নেতা জানে আলম বলেন, আগুনে নিঃস্ব দুই পরিবারের সদস্যরা কেবল পরনের কাপড়ে খোলা আকাশের নিচে বসবাস করছে, তাদের সহযোগীতা করা সবার দায়িত্ব।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন,
খবর পেয়ে আমাদের টিম দ্রুত পৌঁছলেও দুই পরিবারে বসতঘর পুড়ে যায়।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারানা করা হচ্ছে।

ফটিকছড়িতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবাসহ মোহাম্মদ নিজাম উদ্দিন (৪৫) ও আজগর আলী (৪৫) নামে দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা।

মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিদর্শক মনজুরুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে বিবিরহাট মা নুর বেগম কমপ্লেক্সের সামনে থেকে তাদেরকে ১১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে আটকৃতদের ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।

আটকৃতরা হলেন, নাজিরহাট পৌরসভার দৌলতপুর এলাকার মৃত ফজল আজিমের ছেলে নিজাম উদ্দিন ও ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং গোয়াছ ফকির বাড়ির শামসুল আলমের ছেলে মোহাম্মদ আজগর আলী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ পরিদর্শক মনজুরুল হক বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফটিকছড়ি থানায় দুজনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, আজগর আলী গং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা, বালু উত্তোলনসহ অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় কয়েকটি মামলা রয়েছে জানা গেছে।





আর্কাইভ