বৃহস্পতিবার ● ১ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেলো ব্যবসায়ী অহিদুন্নবী’র
মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেলো ব্যবসায়ী অহিদুন্নবী’র
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎ স্পর্শে মোহাম্মদ অহিদুন্নবী (৩৫) নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ০১ মে ভোরে উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের মাওলানা কবির আহম্মদ বাড়িতে এ ঘটনা ঘটেছে। সে কাটাছরা ইউনিয়নের তেতৈয়া বাজারের ব্যবসায়ি ও তেতৈয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
প্রতিবেশী এম আরিফ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান অহিদুন্নবী। পুকুরে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎ স্পর্শে আক্রান্ত হন। দ্রুত উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মোবাইল নম্বরে অনেক বার বল দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিষয়টি কেউ জানায়নি। পরিবার থেকে কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল