শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় “জাতিসংঘ শিশু অধিকার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় “জাতিসংঘ শিশু অধিকার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় “জাতিসংঘ শিশু অধিকার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

---

জুঁই চাকমা,রাঙামাটি:: ১৭ সেপ্টেম্বর : রাঙামাটির স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সেভ দ্য চিলড্রেন এর আর্থিক সহায়তায় রাঙামাটির সদর ও কাউখালী উপজেলায় “জাতিসংঘ শিশু অধিকার” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ৷ কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ আশিকা কর্তৃক ২(দুই) উপজেলায় বাস্তবায়নাধীন মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষা প্রকল্পের প্রি-স্কুলের সেন্টার ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) সদস্যদেরকে ধারণা প্রদান ও শিশু অধিকার রক্ষার্থে সক্ষমতা বৃদ্ধি করা ৷ গত সোম-মঙ্গলবার রাঙামাটি সদর ও বুধ-বৃহস্পতিবার কাউখালী উপজেলায় এ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় ৷
বুধ ও বৃহস্পতিবার কাউখালীর উপজেলার ইপসা এইচআরডিসি’তে উক্ত ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়, এতে মোট শিক্ষক, এসএমসি ও সিএমসি মিলে ৩৫ জন অংশগ্রহণ করেন ৷
সেভদ্য চিলড্রেন এর উর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা অনিতা সেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাউখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার৷ কর্মশালায় আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, আশিকা’র প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট কক্সী তালুকদার, প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমাসহ ও উপজেলার প্রকল্প কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথির বক্তব্যে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, আশিকা কর্তৃক মাতৃভাষাভিত্তিক বহুভাষিক শিক্ষ কার্যক্রম এখানকার শিশুদের জন্য একটি ভালো শিক্ষা উদ্যোগ ৷ তিনি এই শিক্ষা উদ্যোগকে অব্যাহত রাখার জন্য আশিকা ও সেভ দ্য চিলড্রেনকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন ৷
কর্মশালায় আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা বলেন, আশিকার ব্যবস্থাপনায় কাউখালী উপজেলায় মারমা ভাষায় ৫টি প্রাক-প্রাথমিক স্কুল ও ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর ১ম ও ২য় শ্রেণীর চাত্র-ছাত্রীদেরকে প্রাইভেট সহায়তা প্রদান হরা হচ্ছে ৷
কর্মশালায় সেভ দ্য চিলড্রেন এর অনিতা সেন শিশুর ক্ষমতায়ন ও প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বিশদ আলোকপাত করেন ৷
২ দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে কাউখালী উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা প্রশিক্ষনে অংশ নেন এবং সকল অংশগ্রহনকারী শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদেরকে প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা হয়েছে আশা ব্যক্ত করে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন ৷
এদিকে গত সোম-মঙ্গলবার রাঙ্গামাটি সদর উপজেলার ৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (সাপছড়ি, রাজদ্বীপ ও গুঁইছড়ি) ৩ জন প্রধান শিক্ষক, ৩ জন সহকারি শিক্ষক, ৩ জন এসএমসি সদস্য ও আশিকার ৫টি প্রি-স্কুলের ১০ জন সিএমসি সদস্যসহ মোট ১৯ জনকে টংঙ্গ্যা কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় ৷
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, সেভ দ্য চিলড্রেন রাঙামাটি কার্যালয়ের প্রজেক্ট ম্যানেজার মিনাকি চাকমা, সিনিয়র প্রজেক্ট অফিসার অনিতা সেন, আশিকার প্রোগ্রাম ডিরেক্টর এডভোকেট কক্সী  তালুকদার, প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা’সহ প্রকল্প কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ৷ আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, এডভোকেট কক্সী তালুকদার ৷
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এটি সাম্প্রতিক কালের ঘটনা প্রবাহের জন্য খুবই যুগোপযোগী একটি প্রশিক্ষণ কর্মশালা ৷ তিনি শিশু রাজন হত্যাসহ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত্‍ হোসেনের গৃহকর্মীর শারিরীক নির্যাতনের ঘটনা তুলে ধরেন এবং এরুপ একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জন্য আশিকা ও সেভ দ্য চিলড্রেনকে ধন্যবাদ জানান ৷ আর অংশগ্রহণকারী প্রাইমারি স্কুলের শিক্ষকসহ সবাইকে প্রশিক্ষণে মনোযোগ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ৷
সভাপতির বক্তব্যে প্রোজেক্ট ম্যানেজার মিনাকি চাকমা প্রকল্প উদ্দেশ্য ও প্রশিক্ষণ সম্পর্কে আলোকপাত করেন ৷
২দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কো-ফ্যাসিলিটেটর হিসেবে অনিতা সেন, সিনিয়র প্রোজেক্ট অফিসার ফ্যাসিলিটেটর ও প্রকল্প সমন্বয়ক ত্রিপন চাকমা প্রশিক্ষণ প্রদান করেন ৷ প্রশিক্ষণ শেষে ৩ প্রধান শিক্ষককে “জাতিসংঘ শিশু অধিকার সনদ” এর একটি করে প্রিন্ট ব্যানার প্রদান করা হয় ৷ 





রাঙামাটি এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)